শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

একতরফা’ তপশিল প্রত্যাখ্যান করে মতলব উপজেলা বিএনপি সংগঠনের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৯:০০ পিএম
একতরফা’ তপশিল প্রত্যাখ্যান করে মতলব উপজেলা বিএনপি সংগঠনের বিক্ষোভ মিছিল
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তপশিলকে ‘একতরফা’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করে এর প্রতিবাদে হরতাল কর্মসূচি সফল করতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে বিক্ষোভ মিছিল করেছেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার (১৯ নভেম্বর) দুপুরের দিকে মতলবের উপাদী দক্ষিণ ইউনিয়ন থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে প্রদক্ষিণ করে।
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিনের নেতৃত্বে ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাজা আহসান পাটওয়ারীর উদ্যোগে মিছিলে মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সাগর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াস উদ্দিন তপদার, ইউনিয়ন বিএনপি নেতা আলী আরশাদ বেপারী, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা মোশারফ হাওলাদার, যুবদল নেতা বোরহান বেপারী, কামরুল হাওলাদার, নুরুল আবসার, ছাত্রদল নেতা আলম হাওলাদার সহ  বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যোগ দেন।
এদিকে গত বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
জানা যায়, চাঁদপুর-২ নির্বাচনী এলাকা (মতলব উত্তর-দক্ষিণ) এ কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন একজন জনপ্রিয় ব্যক্তি, এমনটাই জানালেন বিএনপির নেতাকর্মীরা।
তারা বলেন, এখানে ড. জালাল উদ্দিনের জনপ্রিয়তা আছে। ওনার সরলতা, সততা ও নিষ্ঠার কারণে তাকে পছন্দ করেন এলাকার লোকজন। বিগত দিনে তিনি বিএনপির কেন্দ্রীয় ঘোষিত বিভিন্ন আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা রেখেছেন।
এ দুই উপজেলায় একমাত্র ব্যক্তি হিসেবে তিনি বিএনপির দুঃসময়ে হামলা মামলার শিকার দলীয় নেতাকর্মীদেরকে নিজ উদ্যোগে পাশে থেকে কাজ করে আসছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital