বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসনে

আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৩ আ’লীগ নেতা

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৮:২৬ পিএম
আ’লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১৩ আ’লীগ নেতা

নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর বেজে উঠেছে ভোটের আমেজ। তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) নির্বাচনী আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৩ জন আ’লীগ নেতা।

শনিবার (১৮ নভেম্বর) বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলীয় মনোনয়ন ফরম কিনে এ কার্যক্রম উদ্বোধন করেন। পরে উৎসব মুখর পরিবেশের মধ্যদিয়ে নিজ অনুসারীদের নিয়ে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন ১৩জন। তারা হলেন, বর্তমান সাংসদ ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিকুর রহমান, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাবেক সভাপতি ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চট্রগ্রাম মেডিকেল কলেজের সাবেক ভিপি ডা. হারুন অর-রশিদ সাগর, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাধন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার, আ’লীগ কাতার শাখার সহ-সভাপতি সিআইপি জালাল আহমেদ, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র সদস্য মহিউদ্দিন মজুমদার খোকা, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হারিছ হাসান সাগর, আ’লীগ নেতা আমির আজম রেজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ ভূঁইয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা হাসানুজ্জামান তারেক, আ’লীগ নেতা মুকবুল আহমেদ, কেন্দ্রিয় আ’লীগের মহিলা বিষয়ক উপ কমিটির সদস্য ডা. বদরুন নাহার ভূঁইয়া, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি নাজমুন্নাহার অনি ।

Model Hospital

চাঁদপুর-৪ আসনটি ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৭৬৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৭ হাজার ৮০২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৫১ হাজার ৯৬৬ জন।

উল্লেখ্যঃ গত ১৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১-৪ ডিসেম্বর, আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর, প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর এবং ৭ জানুয়ারী নির্বাচন অনুষ্ঠিত হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।