শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ছেংগারচরে আল আরাফাহ ইসলামী ব্যাংকের আউটলেট ৭৩৫ তম শাখার উদ্বোধন

আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরও নিপুণ ও সহজতর করার দায়িত্ব ব্যাংকের : আরিফ উল্যাহ সরকার

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩, ৬:৫১ পিএম
আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরও নিপুণ ও সহজতর করার দায়িত্ব ব্যাংকের : আরিফ উল্যাহ সরকার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর আউটলেট/শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক ভাবে আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর ছেংগারচর বাজার আউটলেট শাখার উদ্বোধন করেন ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকার।

উদ্বোধনকালে তিনি দৃঢ়তার সঙ্গে ব্যক্ত করেন, একটি আধুনিক-প্রগতিশীল ও গ্রাহকবান্ধব ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছে গ্রাহকরা যা প্রত্যাশা করেন আল আরাফাহ ইসলামী ব্যাংক সেসব প্রত্যাশা পূরণে সমর্থ হবে।

আমরা বিশ্বাস করি যে, আধুনিক ও শারিয়াহভিত্তিক ইসলামি ব্যাংকিং সেবা দিয়ে এ ব্যাংক গ্রাহকদের ব্যাংকিং প্রয়োজনগুলো মেটাতে ও আপনাদের সন্তুষ্ট করতে পারবে।

Model Hospital

আরিফ উল্যাহ সরকার বলেন, অত্র এলাকার গ্রাহকরা তাদের সব আর্থিক লেনদেন পরিচালনার ব্যবস্থা আরও নিপুণ ও সহজতর করার দায়িত্ব এখন থেকে এ ব্যাংকের দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ওপর ছেড়ে দিতে পারেন। সবসময় আরও বেশি মানুষের কাছে পৌঁছার জন্য এবং নেটওয়ার্ক বিস্তৃত করার জন্য কাজ করে। এ শাখা উদ্বোধনের ফলে এ এলাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গ্রাহকরা আধুনিক ব্যাংকিং সেবা পাবেন।

শাখা ব্যবস্থাপক নারী উদ্যোক্তা নিপা আক্তারের সার্বিক সহযোগিতায় বিশিষ্ট ব্যবসায়ী মো. শরীফ উল্লাহ দর্জির সভাপতিত্বে ও ব্যবসায়ী নাজমুল খানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড এর এজেন্ট ব্যাংকিং ডিভিশন এর প্রধান এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. সাখাওয়াত হোসেন, হাজীগঞ্জ শাখা ব্যবস্থাপক এ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট কাজী মো. ইলিয়াছ, সিনিয়র অফিসার কাউসার আহমেদ, ছেংগারচর বাজার বণিক সমবায় সমিতি লি. এর সভাপতি মো. গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, কাউন্সিলর শাহজাহান মোল্লা, কাউন্সিলর মো. হারিছ খান, জাহাঙ্গীর আলম, কাউন্সিলর আনোয়ার হোসেন, মো. সবুজ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী মো. রাসেল দর্জি, আহসান উল্যাহ দর্জি’সহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অত্র এলাকার বিশিষ্ট ব্যবসায়ী-গণ্যমান্য ব্যক্তিরা।

কোরআন তেলাওয়াত করেন, হাফেজ কাউসার আহমেদ।

দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জি বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital