বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

লায়ন জয়নুল আবেদিন নায়েরগাঁও উবি’র সভাপতি নির্বাচিত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৬:২৯ পিএম
লায়ন জয়নুল আবেদিন নায়েরগাঁও উবি’র সভাপতি নির্বাচিত

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন মো. জয়নুল আবেদিন। গত ১৯ নভেম্বর লায়ন মো. জয়নুল আবেদিনকে সভাপতি করে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড একটি প্রজ্ঞাপন জারি করে। যার স্মারক নং ২. ৩৭. ১৩. ০০০০. ২১২. ২২. ০৫. ২০. ৪৫২৫।

নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন- দাতা সদস্য সফিউল আলম, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, নিত্য গোপাল দাস, গোবিন্দ ঘোষ, মো. আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মুক্তি রাণী দাস, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. আবু জাফর, মো. রাকিব উদ্দিন খান, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি বিথীকা মন্ডল এবং সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জয়নুল আবেদিন বলেন, নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এই বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে কাজ করাই আমার মূল লক্ষ্য।

আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন এবং সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital