বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৭:৩৮ পিএম
মতলব দক্ষিণে নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) সকালে বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি লায়ন মো. জয়নুল আবেদিনের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সদস্য সচিব মো. আলমগীর হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির দাতা সদস্য সফিউল আলম, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, নিত্য গোপাল দাস, গোবিন্দ ঘোষ, মো. আনিসুর রহমান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মুক্তি রাণী দাস, সাধারণ শিক্ষক প্রতিনিধি মো. আবু জাফর, মো. রাকিব উদ্দিন খাঁন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি বিথীকা মন্ডল প্রমুখ।

এদিকে ম্যানেজিং কমিটির প্রথম সভায় উপস্থিত সকল সদস্যের সর্বসম্মতিক্রমে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাওন প্রধানকে বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য নির্বাচিত করা হয়।

এসময় বিদ্যালয়ের শিক্ষার মান্নোয়ন, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন নবনির্বাচিত সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য লায়ন মো. জয়নুল আবেদিন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital