বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মো. রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ৮:১৫ পিএম
কচুয়ায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নানা আয়োজনের মধ্য দিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) ছিল ব্যাংকটির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষ্যে বিকালে ডুমুরিয়া বাজার এজেন্ট ব্যাংকিং পিএলসি আউটলেট শাখার আয়োজনে আব্দুল জলিল শপিং সেন্টারের দ্বিতীয় তলায় সাবেক ব্যাংকার আবুল বাশার মুন্সীর সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন।

এসময় তিনি বলেন- ব্যাংকের ২৮ বছরের অগ্রযাত্রার সহযাত্রী গ্রাহক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থাসহ সকল শুভানুধ্যায়ীকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান। ব্যাংকের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং ব্যাংকটির অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সকল কর্মকর্তার প্রতি কঠোর পরিশ্রম ও সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের আহ্বান জানান।

অনুষ্ঠান শুরুতে স্বাগতম বক্তব্য রাখেন, ডুমুরিয়া বাজার এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার স্বত্বাধিকারী মোঃ আহসান উল্লাহ।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিং প্রধান মশিউর রহমান, ডুমুরিয়া বাজার ব্যবসায়ী পরিচালনা সমতির সভাপতি মোঃ হানিফ মিয়া দুলাল, চাঁপই শিক্ষক ইঞ্জিনিয়ার মোঃ মাসুদ রানা সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন, মোঃ আলমগীর হোসেন মিয়াজী, প্রমুখ।

এসময় ডুমুরিয়া বাজারের বিশিষ্ট্য ব্যবসায়ী রফিকুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, হাসমত উল্লাহ, দরবেশগঞ্জ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জীবন, গ্রাহক রতন চন্দ্র শীল সহ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ডুমুরিয়া বাজার এজেন্ট ব্যাংক আউটলেট শাখার কর্মকর্তা মোঃ মনির হোসেন।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital