বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০:১৪ পিএম
একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে স্মার্টফোন নিষিদ্ধ

বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় এবং কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজে স্মার্ট মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজের অধ্যক্ষ ড. মতিউর রহমান বুধবার (২৩ নভেম্বর) এই নিষেধাজ্ঞা দিয়ে নোটিশ জারি করেছেন।

তবে, অনার্স অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা এই নোটিশের আওতায় বাইরে থাকবে।

বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ ড. মতিউর রহমান বলেন, শ্রেণীকক্ষে পাঠদান চলাকালে কিছু ছাত্র-ছাত্রী অনুপস্থিত থেকে ক্যাম্পাসে স্মার্টফোন ব্যবহার করছে। পাঠদানে উপস্থিতি বাড়াতে এ নোটিশ দেওয়া হয়েছে।

Model Hospital

তবে, জরুরি প্রয়োজনে বাটন ফোন ব্যবহার করতে পারবে শিক্ষার্থীরা। এ ছাড়া, কলেজের বাইরে স্মার্টফোন ব্যবহার করতে পারবে তারা।

এদিকে, কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অভিভাবকরা। একাধিক অভিভাবক জানান, স্মার্টফোন ব্যবহার করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। কলেজ কর্তৃপক্ষের এমন উদ্যোগ আরও আগেই নেওয়া উচিৎ ছিল।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital