বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শত শত নেতাকর্মীদের নিয়ে দলীয় ফরম উত্তোলন শওকত আখন্দ আলমগীরের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ১০:৪৬ পিএম
শত শত নেতাকর্মীদের নিয়ে দলীয় ফরম উত্তোলন শওকত আখন্দ আলমগীরের

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হয়ে চাঁদপুর -৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে দলের নেতাকর্মীদের নিয়ে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করলেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শওকত আখন্দ আলমগীর।

২৩ নভেম্বর বৃহস্পতিবার চাঁদপুর-৩ আসনের শত শত নেতাকর্মীদের সাথে নিয়ে দলের চেয়ারম্যানের বনানীস্থ রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়ন পত্র উত্তোলন করেন।

এ সময় প্রকৌশলী শওকত আখন্দ আলমগীরের সাথে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল কালাম আজাদ টুলু, চাঁদপুর সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওঃ জাকির হোসেন হিরু, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান, পৌর জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব মোঃ শাহআলম মিজি, সদস্য সচিব ফেরদৌস খান, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম দেওয়ান স্বপন, গোলামুন্নবী লিটন, দপ্তর সম্পাদক শাহজাহান মাতাব্বর যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এইচ এম শাহরিয়ারসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এছাড়া ঢাকাস্থ চাঁদপুরের জাতীয় পাটির নেতা কর্মীরাসহ চাঁদপুরের শত শত নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।