শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

তরিকত ফেডারেশন আ’লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে প্রার্থী চুড়ান্ত

চাঁদপুর-৪ ও ৫ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী ড.বাকীবিল্লাহ মিশকাত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৮:৩৩ পিএম
চাঁদপুর-৪ ও ৫ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী ড.বাকীবিল্লাহ মিশকাত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জনপ্রিয় প্রার্থী হচ্ছেন,চাঁদপুর-৪ ও ৫ আসনে তরিকত ফেডারেশনের প্রার্থী ড.বাকীবিল্লাহ মিশকাত। এ আসনে ব্যাপক উন্নয়নের ছোয়া ও উন্নয়নের রুপকার হিসেবে বিগত দিনে সরকার দলীয় প্রার্থী সহায়তায় নিয়ে এ এলাকায় কাজ করায় তার জনপ্রিয়তার জোয়ার লক্ষ করা যাচ্ছে। তিনি এ আসনে জনগনের আস্থার প্রতীক হওয়ার কারনে জনপ্রিয়তায় শীর্ষে তার অবস্থান রয়েছে।

চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মধ্যে চরম কোন্দল লক্ষ করা গেছে। তাই এ পীরজাদা এ আসনে জনগনের আশা ও আখাক্ষার প্রতিফলন ঘটিয়ে বিজয় অর্জন করা সম্বব বলে এলাকাবাসীর অভিমত।

বাংলাদেশ তরিকত ফেডারেশন থেকে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) ও চাঁদপুর-৫ (হাজীগঞ্জ) আসনে ড. বাকীবিল্লাহ মিশকাতকে মনোনয়ন দেয়া হয়েছে। ড.বাকীবিল্লাহ হচ্ছেন, তরিকত ফেডারেশনের যুগ্ম মহাসচিব। তাঁর গ্রামের বাড়ি হচ্ছে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা এলাকায়। তিনি হচ্ছেন, সাদ্রা দরবার শরীফের পীরজাদা।

আজ(২৫নভেম্বর) শনিবার তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসনে দল থেকে মনোনীত প্রার্থী ড.বাকীবিল্লাহ মিশকাতের হাতে মনোনয়নপত্র তুলে দেন।

Model Hospital

এ বিষয়ে ড.বাকীবিল্লাহ বলেন, আমরা তরিকত ফেডারেশন আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচন করছি। জোট নেত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে আমরা তরিকত ফেডারেশন থেকে তিন শ’ আসনের মধ্যে ১৩টি আসন চেয়েছি। চাঁদপুর-৪ ও চাঁদপুর-৫ আসনে আওয়ামী লীগের মধ্যে চরম কোন্দল রয়েছে।

এ দৃষ্টিকোণ থেকে আমরা এই দুটি আসন থেকে জোটের মনোনয়ন পাবো আশা করছি। বিশেষ করে তিনি এলাকায় বিগত দিনের সন্ত্রাস,মাদক ও এলাকার মানুষের প্রতি মানুষের যে হানাহানি ছিল তা’এক প্রকার নিমূল করার কাজে সাহসিক ভুমিকা নিয়েছেন। এ এলাকা বাসীর পাশে অবস্থান নিয়ে কাজ করে ও এলাকায় শান্তি প্রতিষ্ঠার লক্ষে ক্াজ করায় এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা ও সুনাম রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital