বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:৩৫ পিএম
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইসলামী আন্দোলন বাংলাদেশ
গত ২৬ নভেম্বর রাত ২টায়  চাঁদপুর সদর উপজেলা ১২নং চান্দ্রা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রৌওশনআলী মিজি বাড়ির আমির হোসেন মিজি ও রিয়াদ হোসেন মিজির দুটি ঘর অগ্নিকাণ্ডে বশ্মীভূত হয়ে যায়। গভীর রাতে অগ্নিকাণ্ড সংঘটিত হওয়ার কারণে প্রয়োজনীয় কোন মালামাল সরাতে পারেনি বিধায় পরিবার দুটি একেবারে নিঃস্ব হয়ে পরে।
উক্ত দুর্ঘটনার খবর শুনে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিন সাথে সাথেই ১২ নং চান্দ্রা ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিকে  ক্ষতিগ্রস্থ পরিবারের  খোঁজখবর নেয়ার জন্য নির্দেশনা প্রদান করেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সকল তথ্য জানার পর গতকাল বেলা বারোটায় ইসলামী আন্দোলন এর জেলা সভাপতি শেখ মুহাম্মদ জয়নাল আবদিনের নেতৃত্বে জেলার একটি প্রতিনিধিদল ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ান।
অসহায় পরিবারের জন্য দুই বান্ডেল ঢেউটিন,পারিবারিক রান্নার সরঞ্জামাদি, শাড়ি কাপড় লুঙ্গি সহ শীতের পোশাক  এবং নগদ অর্থ প্রদান করেন ।
শেখ মুহা. জয়নাল আবদিন তার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন এলাকার বিত্তশালী যারা আছেন সকলে এ অসহায় পরিবারের পাশে দাঁড়ান যাতে তারা পুনরায় মাথা গুজার ঠাই টুকু করে নিতে পারেন এবং স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসতে পারে।
দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলার সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, জেলা সেক্রেটারি কে.এম ইয়াসিন রাশেদসানী সাংগঠনিক সম্পাদক শাহজামাল গাজী সোহাগ,সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আমির হোসেন বিন নুরী, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব মামুনুর রশিদ বেলাল, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মীর মোশারফ হোসাইন, চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার বেলাল হোসাইন,  ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, ছাত্র আন্দোলনের সভাপতি মোহাম্মদ সেলিম হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ মহিবুল্লাহ,ইসলামী যুব আন্দোলন চাঁদপুর সদর উপজেলা সভাপতি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান সহ অত্র ইউনিয়নের সভাপতি মাওলানা মুজিবুর রহমান ও সেক্রেটারি  মাসুদ আলম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।