শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আল মাহমুদ টিটু মোল্লার সহধর্মিনী শারমিন আক্তারের জানাযা ও দাফন

মতলব উত্তর ব্যুরো প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম
আল মাহমুদ টিটু মোল্লার সহধর্মিনী শারমিন আক্তারের জানাযা ও দাফন

মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আল-মাহমুদ টিটু মোল্লার সহধর্মিনী শারমিন আক্তার (৩৩) রবিবার বিকেলে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ইন্তেকাল করেন।

সোমবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন মাঠে জানাযা নামাজ শেষে পালালোকদি সামাজিক কবরস্থানে সমাহিত করা হয়।

স্ত্রী শারমিন আক্তারের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আলহাজ¦ আল-মাহমুদ টিটু মোল্লা।

জানাযা নামাজের পূর্বে মরহুমা শারমিন আক্তারের জীবনাদর্শ নিয়ে উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জির সঞ্চালনায় আলোচনা করেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ইলশেপাড় এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান (এসি মিজান), ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আরিফ উল্যাহ সরকারপৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনির হোসেন বেপারী, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন খান, আন নূর ইসলামিয়া মাদরাসার মুহতামিম ক্বারী মাও. মাইনুদ্দীন খান ইসলামাবাদী প্রমুখ।

Model Hospital

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ¦ বেনজির আহমদ মুন্সি, গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম, কাউন্সিলর শাহজালাল মুফতী, জাহাঙ্গীর আলম, সাবেক কাউন্সিলর শাহাদাত হোসেন ঢালী খোকন’সহ অসংখ্যগুণগ্রাহী।

জানাযা নামাজে ইমামতি করেন ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক মাওলানা কবির হোসেন, দোয়া পরিচালনা করেন ছেংগারচর দর্জিবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ইব্রাহিম খলিল আনন্দপুরী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital