শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম নিলেন ৪ জন

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৮:৩৪ পিএম
ফরিদগঞ্জে সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম নিলেন ৪ জন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রবিবার থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তারা।
সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার রায়হান আরেফিন ও সহকারী নির্বাচন অফিসার গৌতম চন্দ্র শীল এ তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাহিদুল ইসলাম রোমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, মো. সাইফুল ইসলাম রিপন, জালাল আহমেদের পক্ষে তার বোন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম, জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম ও বিএনএম এর প্রার্থী ড. মো. শাহজাহান।
ফরিদগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌলী মন্ডল বলেন, ফরিদগঞ্জ সংসদীয় আসনের বিপরীতে গত দুই দিনে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital