বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাথাভাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত

টিভিকাপ ডিকবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৩ পিএম
টিভিকাপ ডিকবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা

মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হলো মাথাভাঙ্গা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত টিভি কাপ ডিকবার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা।

১ ডিসেম্বর শুক্রবার বিকেলে উক্ত খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাথাভাঙ্গা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল আলম খোকন।

মিউচ্যুয়াল ট্র্রাস্ট ব্যাংক কর্মকর্তা ও মাথাভাঙ্গা গ্রাম এর কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মো. তাজুল ইসলাম তুর্যের সার্বিক সহযোগিতায় আব্দুল মান্নান সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সমাজসেবক মো. শাহাদাত হোসেন সরকার, আলী আহম্মদ মাষ্টার, আল-আমিন মাষ্টার, মো. গোলাম দস্তগীর, মো. দুলাল ঢালী, ইমন সরকার, জিহাদ হোসেন, নূর নবী, নাদিম ফয়সাল আহম্মেদ, সাব্বির হোসেনসহ এলাকার ক্রীড়ামোদী গন্যমান্য ব্যাক্তিবর্গ।

তাজুল ইসলাম তুর্র্য বলেন, খেলাধুলা মাদক থেকে দূরে রাখে, আমি চাই যুব সমাজ প্রতিটি গ্রামে এ রকম খেলার আয়োজন করবে। টুর্নামেন্টে ৩২টি দল অংশ গ্রহন করে ফাইনালে উঠে হানিরপাড় একাদশ বনাম মিলারচর জুনিয়র একাদশ।

Model Hospital

ফাইনাল খেলাটি নির্দিষ্ট সময়ে গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে হানিরপাড় একাদশ-২ এবং মিলারচর জুনিয়র একাদশ-৩ গোল করে জয় লাভ করে।

রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন ডি এম কবির হোসেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital