বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের পায়তারা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৯ পিএম
মতলব দক্ষিণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের পায়তারা

মতলব দক্ষিণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক বসতঘর নির্মাণের পায়তারা করছে বলে অভিযোগ উঠেছে প্রতিপক্ষ আলাউদ্দিন গংয়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার পুরণ গ্রামে। এ ঘটনায় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশংকা করছে স্থানীয় এলাকাবাসী।

মামলা এবং ভুক্তভোগীর অভিযাগসূত্রে জানা গেছে, মতলব দক্ষিণের নারায়ণপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পুরণ গ্রামের বাসিন্দা আবু তাহের (অজি) হাজীর সাথে একই বাড়ির আলাউদ্দিন গংদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে আবু তাহের অজি গত ২২ নভেম্বর চাঁদপুর মোকাম বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি নিষেধাজ্ঞা মামলা দায়ের করেন। যার নং ১৩৬৪/২০২৩।

পরে মামলার পরিপ্রেক্ষিতে বিরোধপূর্ণ জমিতে বসতঘর নির্মাণ না করতে ও উভয় পক্ষকে স্ব স্ব অবস্থানে থেকে আদালতের আদেশ বজায় রাখার নির্দেশ দেন বিজ্ঞ আদালত। কিন্তুু আদালতের নির্দেশনা অমান্য করে বিবাদী আলাউদ্দিন হাল ২৮১নং পুরণ মৌজার বিএস ১১৫নং খতিয়ানভূক্ত নালিশী হাল ৪০৪নং দাগে ১৭ শতাংশ ভূমি অন্দরে ০-৫০০ একর ভূমির মধ্যে জোরপূর্বক বসতঘর নির্মাণ কাজ করার পায়তারা করছেন বলে অভিযোগ উঠে।

এ বিষয়ে আবু তাহের অজি জানান, বিগত ৩০ বছর আগে আলাউদ্দিনের মা ও ভাইয়ের কাছ থেকে আমি এই জায়গা ক্রয় করি। এরপর গত ৩০ বছরেও আমাকে ক্রয়কৃত জমি বুঝিয়ে না দিয়ে জোরপূর্বক বসতঘর নির্মাণ করছে আলাউদ্দিন। আমি আলাউদ্দিন গংদেরকে একাধিকবার বলেছি আমার জায়গাটি বুঝিয়ে দেওয়ার জন্য। বিভিন্নভাবে তাদেরকে বুঝানোর পর ব্যর্থ হয়ে আমি আদালতে মামলা করেছি। মামলার করার পর আলাউদ্দিন গং ক্ষিপ্ত হয়ে আমার বসতঘরেও তালা দিয়েছে। তাই আমি যাতে সুষ্ঠু বিচার পাই এবং আমার জমি আমি বুঝে পাই তার দাবি জানাচ্ছি আদালতের কাছে।

Model Hospital

বিবাদী আলাউদ্দিন বলেন, এই জায়গা আমার মায়ের পৈত্রিকসূত্রে পাওয়া এবং আমার ক্রয়কৃত জায়গা। আমি ঘর উঠালেও সমস্যা নেই। আমার ঘর তার জায়গায় পরলে আমি ঘর সরিয়ে দিবো। সে জায়গা কিনছে আমার ভাইয়ের কাছ থেকে কিন্তু মামলা করছে আমার বিরুদ্ধে। আদালতে মামলা করছে আদালতের রায়ের পরেই এই জায়গায় ঘর তৈরি করবো আমি।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার এসআই মো. আতিকুল ইসলাম বলেন, উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নোটিশ দেয়া হয়েছে এবং আদালতে এ ঘটনার একটি প্রতিবেদনও জমা দেওয়া হয়েছে। বিবাদী বসতঘর নির্মাণের চেষ্টা করছে এমন প্রশ্নের জবাবে তিনি জানান আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণ করলে তার বিরুদ্ধে আদালত মামলা নিবে।

সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৪:১০ পিএম
সুপারি পাড়তে গিয়ে প্রাণ গেল ফরিদের, দুই সন্তান নিয়ে দিশেহারা স্ত্রী
চাঁদপুরের ফরিদগঞ্জে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ফরিদ হোসেন (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের ঘোড়াশালা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদ হোসেন ওই গ্রামের মৃত আবুল কালামের ছেলে। তিনি দুই শিশু সন্তানের জনক। দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন তিনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জাহাঙ্গীর আলমের বাগানে সুপারি পাড়তে গিয়েছিলেন ফরিদ হোসেন। হঠাৎ গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, ফরিদ হোসেন গাছ কাটার শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিবেশীর বাগানে সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।
স্বামীর মৃত্যুতে দুই সন্তানকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী আছিয়া আক্তার (৩০)। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, অনেক কষ্টে স্বামীর উপার্জনে দুই সন্তানকে নিয়ে তাঁদের সংসার চলত। এখন পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি। স্বামীর শোক কাটিয়ে সন্তানদের নিয়ে বেঁচে থাকার জন্য প্রতিবেশী ও সরকারের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদ উল্যাহ বলেন, ফরিদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফরিদ হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজন, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।