সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

কাল দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন; থাকছে প্রতিনিধি সম্মেলন ও কম্বল বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১, ৫:৩৫ পিএম
কাল দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন; থাকছে প্রতিনিধি সম্মেলন ও কম্বল বিতরণ

স্টাফ রির্পোটার : আগামীকাল ২৩ডিসেম্বর বৃহস্পতিবার চাঁদপুর জেলা শহর থেকে নিয়মিত প্রকাশিত  পাঠকপ্রিয় পত্রিকা দৈনিক চাঁদপুর খবর পত্রিকার জন্মদিন। বিজয়ের মাসে এ দিনে পত্রিকাটি ১৫তম বর্ষ পেরিয়ে  ১৬তম বর্ষে পদার্পণ করবে। এ উপলক্ষে এ বছর চাঁদপুর জেলা এবং বিভিন্ন উপজেলায় মাসব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। সবশেষ আগামীকাল ২৩ ডিসেম্বর চাঁদপুর জেলা শহরে নানা কমসূচীর মধ্যে দিয়ে জন্মদিন উদযাপন করা হবে ।

এ উপলক্ষ্যে এদিন চাঁদপুর প্রেসক্লাব সড়কে অবস্থিত ওয়ের্ষ্টান কিচেন রেষ্টুরেন্ট এন্ড পাটি সেন্টার (সাবেক ধানসিড়ি চাইনিজ) জন্মদিনে দিনব্যাপী নানা আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানসূচীর মধ্যে প্রথম অধিবেশনে সকাল সাড়ে ৯টায় প্রতিনিধি সম্মেলন, নবায়নকৃত আইডিকার্ড বিতরণ এবং পত্রিকার সাংবাদিকদের মাঝে সন্মাননা ক্রেষ্ট প্রদান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ।
এদিন বিকেল সাড়ে ৫ টায় একেই রেষ্টুরেন্টে দ্বিতীয় অধিবেশন শুরু হবে। দ্বিতীয়পর্বে চাঁদপুর পাটওয়ারী পত্রিকা এজেন্সির পরিচালকদ্বয় ও  চাঁদপুর সংবাদপত্র হকার সমবায় সমিতি সম্মাননা স্মারক ক্রেষ্ট এবং সমিতির অধীন শহরস্থ  হকারদের মাঝে কম্বল বিতরণ।

উল্লেখ্য পাঠকপ্রিয় নিয়মিত দৈনিক চাঁদপুর খবর পত্রিকা গত ১৫ বছর জেলাবাসীর মন জয় করে এগিয়ে যাচ্ছে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী নিরবচ্ছিন্ন ভাবে পত্রিকাটি নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। এক ঝাঁক উদ্যমী সাংবাদিকদের নিয়ে এগিয়ে যাচ্ছে দৈনিক চাঁদপুর খবর। তথ্যবহুল নিউজ এবং সমাজের নানাবিধ সমস্যা গুলো তুলে ধরেছে পত্রিকাটি। পত্রিকাটি নিরপেক্ষতার  দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুরে। কোন দল অথবা গোষ্ঠীর কিংবা কোন ব্যক্তির স্বার্থের কাছে মাথা নত করেনি দৈনিক চাঁদপুর খবর। পূর্বের ন্যায় আগামী দিনেও এই অঙ্গীকারে অবিচল থেকে এগিয়ে যাবে এই পত্রিকাটি। চাঁদপুরের বহু সমস্যার সমাধান হয়েছে এই পত্রিকার নিউজ এর কল্যানে।

Model Hospital

দিনরাত পরিশ্রম করে এই পত্রিকাটি কে এগিয়ে নিয়ে যাচ্ছেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

পত্রিকাটির শুরু হতে অদ্যবধি পর্যন্ত কোন ত্রুটি বিচ্যুতি হতে দেননি সম্পাদক মহোদয়। স্থানীয় প্রশাসন সুধী সমাজ সবসময় পত্রিকাটির সাফল্য কামনা করে নিউজ সরবরাহে সার্বিক সহযোগিতা করে আসছেন। পত্রিকাটি নিয়মিত অনলাইনে সংবাদ আপডেট ও দ্রুত সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংবাদ পৌঁছে দিচ্ছে।

জানা গেছে,২০০৬ সালের ১৩ এপ্রিল চাঁদপুর খবর পত্রিকাটি সাপ্তাহিক হিসেবে আত্নপ্রকাশ হয় এবং ২০১৬ সালের ২৩ ডিসেম্বর চাঁদপুর খবর পত্রিকাটি দৈনিক হিসেবে আত্নপ্রকাশ ঘটে।

‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১২:৩৭ এম
‘ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, কুমিল্লায় ইতিহাস গড়া হবে’ ওলামা মাশায়েখ

কুমিল্লা টাউন হলে আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, আল্লামা আনম মাসউদ হোসাইন আল-কাদেরী ও সাংগঠনিক সচিব পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী।

আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতাদর্শ ভিত্তিক কুমিল্লার সকল দরবার ও খানেকার প্রতিনিধি, সংগঠনের নেতৃবৃন্দ এবং পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর ২০২৬) সকালে ঐতিহ্যবাহী কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কো-চেয়ারম্যান পীরে তরিকত শায়খ আবু সুফিয়ান আবেদী আল-কাদেরী।

গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম মহাসচিব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী ও আল্লামা আ ন ম মাসউদ হোসাইন আল-কাদেরী, কো-চেয়ারম্যান পীরে তরিকত মুফতি কাজী মোহাম্মদ মহিউদ্দিন লতিফি, প্রেসিডিয়াম সদস্য পীরে তরিকত মুফতি এসএম সাকিউল কাউসার, সাংগঠনিক সম্পাদক পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরী, ঐতিহ্যবাহী কুমিল্লা শাহপুর দরবার শরীফের পীর সাহেব শাহজাদা শেখ গোলাম আব্দুল কাদের কাওকাব, কুমিল্লা কেন্দ্রীয় মসজিদ ও ঈদগাহর খতিব, কুমিল্লা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম আল-কাদেরী, বখশিয়া দরবার শরীফের পীর সাহেব কুতুবউদ্দিন বখশী শাহেদী, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য মাওলানা এএইচএম আহসান উল্লাহ, পীরে তরিকত মাওলানা মুফতি মহিউদ্দিন সুফি, এস একে এম মোস্তাফিজুর রহমান, মাওলানা সোহরাব হোসেন জালালী প্রমুখ। পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা সাদেকুর রহমান খান ও বিশিষ্ট যুব নেতা জাবের হোসাইন।

এই মতবিনিময় সভায় কুমিল্লার সকল তরিকতপন্থী দরবারের পীর সাহেব এবং খানেকার প্রতিনিধি, আহলে সুন্নাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্বতঃস্ফূর্ত এই মতবিনিময় সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আজকের এই মতবিনিময় সভায় ব্যাপক উপস্থিতি কুমিল্লা আহলে সুন্নাত ওয়াল জামাআতের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে।

Model Hospital

আজকে ইতিহাস হয়ে গেলো। আজকের উপস্থিতি প্রমাণ করে কুমিল্লা মহানগর এবং জেলায় আহলে সুন্নাত ওয়াল জামাআত ইতিহাস সৃষ্টি করবে। নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে এখনও যে কয়জন বিচ্ছিন্নভাবে আছেন, তাঁদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঐক্যবদ্ধ আহলে সুন্নাতের বাইরে কিছু করার সুযোগ নেই। কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেহ কিছু করলে তা গ্রহণযোগ্য হবে না। তারা বিচ্ছিন্ন হিসেবেই থাকবে।

নেতৃবৃন্দ সহসা বিশাল আয়োজনে স্মরণকালের সেরা কাউন্সিল অধিবেশনের মাধ্যমে কুমিল্লা মহানগর এবং জেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের শক্তিশালী কমিটি গঠন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সবশেষে মিলাদ কিয়াম ও তবররুক বিতরণের মধ্য দিয়ে মতবিনিময় সভা শেষ হয়।