বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তর আইডিয়েল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩, ৮:১৬ পিএম
মতলব উত্তর আইডিয়েল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চাঁদপুরের মতলব উত্তর আইডিয়াল কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজে উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের নার্সারী থেকে কেজি-৫ পর্যন্ত ৩৪২জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

পরীক্ষা চলাকালীন সময় পরিদর্শন করেন, মতলব উত্তর উপজেলা আইডিয়েল কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি মোঃ ইবনাল মঈন আহম্মাদ রিপন, পরীক্ষা নিয়ন্ত্রয়ক মোঃ রিয়াজুল ইসলাম খন্দকার,হলসুপার মোঃ রাসেল,সহ-সভাপতি আঃ বাতেন, শিক্ষা সচিব রোজিনা আক্তার। এসময় উপস্থিত ছিলেন, ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোঃ নুরুজ্জামান, প্রভাষক মোঃ শাহাদাত হোসেনসহ বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকবৃন্দ।

মতলব উত্তর থানার উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিন ও সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. ওয়াশিম’সহ সঙ্গীয় ফোর্স আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন।

পরীক্ষায় নার্সারী শ্রেণির ৭৫ জন, কেজি-১ শ্রেণির ৪৭ জন, কেজি-২ শ্রেণির ৫৭ জন, কেজি-৩ শ্রেণির ৬৩ জন, কেজি-৪ শ্রেণির ৬২ জন, কেজি-৫ শ্রেণির ৩৮ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে। ট্যালেন্টপুলে, এ গ্রেড, বি গ্রেড ও সি গ্রেড সহ চারটি গ্রেডে ফলাফল প্রকাশিত হওয়ার পর সনদপত্র ও বৃত্তি সম্মাননা প্রদান করা হবে।

Model Hospital

সমিতির অন্তভুক্ত ১২ টি স্কুল এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো-ছেংগারচর পৌরসভার সান সাইন একাডেমি, ভান্ডারী বাজারের অক্সফোর্ড কিন্ডারগার্টেন, বিভা কিন্ডারগার্টেন, ছেংগারচর পৌরসভার বালুরচর কচিকাচা কিন্ডারগার্টেন, জোড়খালির মিজান কিন্ডারগার্টেন, বর্ণমালা কিন্ডারগার্টেন, অনির্বান কিন্ডারগার্টেন, ইমামপুর উত্তরণ কিন্ডারগার্টেন, হানিরপাড় আর্দশ কিন্ডারগার্টেন, মান্দারতলী প্রিক্যাডেন্ট কিন্ডারগার্টেন, গোল্ড বেঙ্গল কিন্ডারগার্টেন, চরউমেদ আইডিয়াল কিন্ডারগার্টেন । পরবর্তীতে পরীক্ষার ফলাফল ঘোষণা হবে বলে জানান আয়োজকরা।

পরীক্ষা নিয়ন্ত্রয়ক মোঃ রিয়াজুল ইসলাম খন্দকার বলেন, মতলব উত্তর উপজেলা আইডিয়েল কিন্ডারগার্টেন এসোসিয়েশন মেধাবৃত্তি পরীক্ষা-২০২৩ সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত প্রতি বছরের ন্যায় নার্সারী থেকে ৫ম শ্রেণির পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে মেধাবৃত্তি পরীক্ষাগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রশাসন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ এবং কিন্ডারগার্টেন স্কুলের প্রধানরা সহযোগিতা করছেন। এজন্য সকলকে ধন্যবাদ জানাই।

গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরীক্ষা নিয়ন্ত্রয়ক মোঃ রিয়াজুল ইসলাম খন্দকার আরও বলেন, প্রজন্মকে সৃজনশীল জগতে যুক্ত করতে এবং শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষাই শক্তি, শিক্ষাই মুক্তি এই স্লোগানে আমরা পথচলা শুরু করেছি। তিনি আরও বলেন, প্রকৃত শিক্ষার মাধ্যমে মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটে সে চিন্তা আমরা করি। এ লক্ষ্যে প্রতি বছরই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়ে থাকে।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।