কচুয়া আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন
চাঁদপুর জেলা কচুয়া উপজেলা নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস ২০২৩ পালিত হয়েছে।

উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটি এই কর্মসূচী পালন করেন।

৯ই ডিসেম্বর ‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’ এই প্রতিপাদ্য নিয়ে শনিবার ১০টায় উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন র্যালি অনুষ্ঠিত হয়।

র্যালিতে অংশগ্রহন করেন নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালীনি কর্মকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া, সমাজসেবা কর্মকর্তা নাহিদ ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মানিক সরকার, সহ-সভাপতি ওমর ফারুক, সদস্য আবু সাঈদ।









