বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুরের ৫ আসনে মোট ভোটার ২১ লাখ, বেশিরভাগ ভোটারই নারী

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৫ পিএম
চাঁদপুরের ৫ আসনে মোট ভোটার ২১ লাখ, বেশিরভাগ ভোটারই নারী
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরে নারী ভোটার বাড়ার পাশাপাশি এবার মোট ভোটার সংখ্যা ২১ লাখ ছাড়িয়েছে।
যাদেরকে ভোটকেন্দ্রে আনতে নানা কর্মপরিকল্পনা রয়েছে নির্বাচন কার্যালয়ের।
২৭ নভেম্বর সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চাঁদপুরের ৮ উপজেলায় সংসদীয় আসন মোট ৫টি। যেখানে সর্বশেষ হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ি এবার ভোটার সংখ্যা ২১ লাখ ৫৬ হাজার ৬০৯ জন। এদের বেশিরভাগ ভোটার মহিলা।

অর্থাৎ পুরুষ ভোটার সংখ্যা ১০ লাখ ৪৪ হাজার ৩২ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১১ লাখ ১২ হাজার ৫৭৭ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৬ জন।

এ বিষয়ে চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেন বলেন, আমাদের এখানে ৮টি উপজেলার মধ্যে কচুয়া উপজেলা হচ্ছে চাঁদপুর-১ এবং ফরিদগঞ্জ উপজেলা হচ্ছে চাঁদপুর- ৪ আসন।

Model Hospital
এছাড়া চাঁদপুর সদর ও হাইমচর উপজেলা হচ্ছে চাঁদপুর- ৩. হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলা হচ্ছে চাঁদপুর-৫ এবং মতলব উত্তর উপজেলা ও দক্ষিণ উপজেলা হচ্ছে চাঁদপুর-২ আসন।
নির্বাচনে সুন্দরভাবে অনুষ্ঠিত করতে ভোটার উপস্থিতি বাড়াতে আমাদের ব্যাপক কর্মপরিকল্পনা রয়েছে যা বাস্তবায়নে কাজ চলছে।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।