বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহতলী জিলানী চিশতী উবি’র নতুন কারিকুলাম নিয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১০:৪৩ পিএম
শাহতলী জিলানী চিশতী উবি’র নতুন কারিকুলাম নিয়ে মতবিনিময় সভা

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের সাথে নতুন কারিকুলাম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১১ডিসেম্বর (সোমবার) দুপুর ১২টায় বিদ্যালয় প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটি’র সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ।

তিনি বক্তব্যে বলেন, আপনারা নতুন কারিকুলামকে বাস্তবায়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে নিয়মিত সমাবেশ করবেন । সরকার উদ্দেশ্য মহৎ। বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। সবাই নতুন কারিকুলাম বাস্তবায়ন করার জন্য কাজ করবেন। সামনে আপনাদের টৈনিং করবেন। আপনারা সুন্দর ভাবে এ প্রতিষ্ঠানকে সুন্দর ভাবে পরিচালনা করবেন।শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা বাস্তবায়ন করবেন । এখন শিক্ষক নিয়োগ হচ্ছে এনটিআরসিএ এর মাধ্যমে। এখন মেধাবী শিক্ষক নিয়োগ পাচ্ছেন। আশারাখি আপনারা নতুন কারিকুলামের বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের বুঝাবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

Model Hospital

জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: কামাল হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন,শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বিলাল হোসাইন , জিলানী চিশতী কলেজ অধ্যক্ষ মো:হারুন অর রশিদ,চাঁদপুর জেলা শিক্ষা অফিসের গবেষনা কর্মকর্তা মো: মাসুদুল আলম ভূইয়া, বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: শাহাদাৎ হোসেন, সিনিয়র শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষকা রাবেয়া আক্তার, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, সহকারি শিক্ষক মো: নাসির উদ্দিন মোল্লা, সহকারি শিক্ষক সুমন চন্দ্র সরকার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital