বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তির নবাগত ইউএনও’কে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

রাফিউ হাসান হামজা প্রকাশিত: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩, ৮:১৬ পিএম
শাহরাস্তির নবাগত ইউএনও’কে প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা
শাহরাস্তি উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসির আরাফাতকে ফুল দিয়ে বরণ করে নিলেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
১৩ ডিসেম্বর সকালে উপজেলায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেসক্লাব সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, সাধারণ সম্পাদক স্বপন কর্মকার মিঠুনের নেতৃত্বে সাংবাদিক বৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় নবাগত নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত সাংবাদিকদের উদ্দেশে বলেন, সংবাদ প্রেরণের ক্ষেত্রে বস্তনিষ্ঠতা বজায় রাখতে হবে। যে কোন সময় আইন মেনে, তথ্য নিতে হবে। আমার সহযোগিতা থাকবে। হলুদ সাংবাদিকতা পরিহার করতে হবে। বর্তমান সময়ে সবাই তথ্য দিতে পারে কিন্তু বস্তনিষ্ঠতা বজায় রাখতে হবে। তিনি শাহরাস্তি প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল বলেন, শাহরাস্তি প্রেসক্লাবের সাংবাদিকগন সবসময় বস্তনিষ্ঠতা বজায় রেখে সংবাদ প্রেরণ করে থাকে। অপ- সাংবাদিকতার স্থান এই উপজেলায় নেই।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, যুগ্ন সম্পাদক কামরুজ্জামান সেন্টু, সম্মানিত সদস্য ফয়েজ আহমেদ, অর্থ সম্পাদক জামাল হোসেন, সহযোগী সদস্য হাসানুজ্জামান, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, রাফিউ হাসান হামজা, হাসান আহমেদ বাবলু, ফয়সাল আহমেদ, জসিম উদ্দিন, আহসান হাবীব প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।