বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

কচুয়ায় বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩, ৭:১৫ পিএম
কচুয়ায় বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিজয় দিবস উদযাপন

বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় উৎসবমুখর পরিবেশে শনিবার (১৬ ডিসেম্বর) সকালে কচুয়া উপজেলা পরিষদ মাঠে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস।

ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির পাশাপাশি বিজয় স্তম্ভে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম ও ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া পৌরসভার পক্ষে মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে অন্যান্য কর্মকর্তাবৃন্দ, কচুয়া থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এবং (তদন্ত) মো. হারুন অর-রশিদসহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষে প্রশাসক মোঃ ইকবাল হাসান, সাবেক কমান্ডার আ: মবিন ও ডেপুটি কমান্ডার জাবের মিয়াসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের পক্ষে সভাপতি শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, কচুয়া প্রেসক্লাবের পক্ষে সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সহ-সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের নেতৃত্বে অন্যান্য সাংবাদিকবৃন্দ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কচুয়া জোনাল অফিসের পক্ষে সমিতির সভাপতি তৌহিদুল ইসলাম খোকা ও কচুয়া জোনাল অফিসের ডিজিএম বেলায়েত হোসেনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, উপজেলা ছাত্রলীগের পক্ষে সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ উদ্দীনসহ অন্যান্য নেতৃবৃন্দ, কচুয়া উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেবের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ।

কচুয়ায় মহান বিজয় দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসারসহ অন্যান্য অফিসারবৃন্দ।

পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও পুষ্প অর্পণ করা হয়।

বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় স্তম্ভ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন স্থাপনাকে সাজানো হয়েছে বর্ণিল সাজে। সকালে উপজেলা পরিষদ মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

Model Hospital

দুপুরে স্থানীয় সরকারী হাসপাতাল, এতিমখানা ও সরকারী আশ্রয় কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। বাদ জোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, অন্যান্য উপসানালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়।

কচুয়ায় মহান বিজয় দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন উপজেলা পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক প্রাণধন দেবের নেতৃত্বে অন্যান্য নেতৃবৃন্দ।

বিকেলে বীর উত্তম সিরাজুল মাওলা একাদশ বনাম শহীদ মহিব উল্ল্যা বীর বিক্রম একাদশ ও উপজেলা পরিষদ একাদশ বনাম পৌরসভা একাদশ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিলমিল সাংস্কৃতিক সংঘ ও উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

একই দিন বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগের সঞ্চালনায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

একই দিন সকালে উত্তর ডুমুরিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল খানের নেতৃত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবসে বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করছেন কচুয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

গুলবাহার আশেক আলী খান উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে অধ্যাক্ষ মোঃ মিজানুর রহমান ও সহকারি প্রধান শিক্ষক সুলতানা খানমের উদ্যোগে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, খেলাধুলা, পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

নরুল আজাদ কলেজের উদ্যোগে অধ্যাক্ষ মো. মিজানুর রহমানের নেতৃত্বে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।