মতলব দক্ষিণে নারায়ণপুর পপুলার উবিতে মহান বিজয় দিবস পালিত
যথাযথ মর্যাদায় মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ে পালিত হয়েছে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।

দিবসটি উপলক্ষে বিজয় র্যালী, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক কাজী জহিরুল হক, সুভাষ চন্দ্র, শাহ আলম বিএসসি, মিজানুর রহমান তালুকদার, নেছার উদ্দিন, মোস্তফা কামাল, ইমরুল কায়েস তারেক প্রমুখ।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।









