বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এ আসনে আ’লীগের আমিই একক প্রার্থী : মুহম্মদ শফিকুর রহমান

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩, ১১:০২ পিএম
এ আসনে আ’লীগের আমিই একক প্রার্থী : মুহম্মদ শফিকুর রহমান

ফরিদগঞ্জের নৌকার মাঝি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান নেতাকর্মীদের সাথে ১৮ ডিসেম্বর রাতে ফরিদগঞ্জ বাজারের হল মার্কেটে অবস্থিত নির্বাচনি কার্যালয়ে মতবিনিময় করেন।

এসময় তিনি বলেন, এই আসনে আমিই আওয়ামী লীগের একমাত্র প্রার্থী। জননেত্রী শেখ হাসিনা ৪র্থ বারের মতো আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। আপনার কারো কথায় বিভ্রান্ত হবেন না।

আগামী ৭ জানুয়ারী সকলে মিলে ভোট কেন্দ্রে গিয়ে নৈাকায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালি করবেন।

তিনি আরো বলেন, আপনাদের লিখনির মাধ্যমে সরকারের সকল উন্নয়নের চিত্র দেশের মানুষের কাছে তুলে ধরেন। আমি এই উপজেলাকে সারাদেশের মধ্যে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

Model Hospital

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সদস্য এ্যাডঃ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম-আহবায়ক হেলাল উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান মিরাজ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক বিল্লাল হোসেন পাটওয়ারী, আ’লীগ নেতা, জাহাজ্ঞীর পলোয়ান, এস এম টেলু মেম্বার, সাবেক ছাত্রলীগ নেতা এ্যাড. কামরুল ইসলঅম রোমান, ফারভেজ, সাবেক প্যানেল মেয়র খলিলুর রহমান, উপজেলা যবলীগ নেতা মাসুদ আলম আয়াত, আলাউদ্দিন পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি গাজী আলী নেওয়াজ, সাধারন সম্পাধক হৃদয় গাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital