বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

শাহমাহমুদপুরের ঘোষেরহাটে সাগরিকা ও সততা এক্সপ্রেস ভাংচুর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩, ৮:৩২ পিএম
শাহমাহমুদপুরের ঘোষেরহাটে সাগরিকা ও সততা এক্সপ্রেস ভাংচুর

বিএনপি-জামায়াতের অবরোধে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে শাহমাহমুদপুর ইউনিয়নের ঘোষেরহাটে সাগরিকা ও সততা এ´প্রেস ভাঙচুর করা হয়েছেল।

মঙ্গলবার দিবাগত রাত ভোর ৪টায় চট্রগ্রাম ও সিলেট থেকে চাঁদপুরে ফেরার পথে ঢাকা সততা গাড়িটি হামলার কবলে পড়ে, এতে গাড়ীর ব্যাপক ক্ষয় ক্ষতি হয়।

জানা যায়, মঙ্গলবার ভোর রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুর ছেড়ে আসা সাগরিকা ও সিলেট থেকে চাঁদপুরে ছেড়ে আসা সততা গাড়ী চাঁদপুর সদর থানা ঘোষের হাটে হরতাল সমর্থকারীরা ভাঙচুর করে চট্রগ্রাম থেকে চাঁদপুরগামী সততা ও সিলেট থেকে ছেড়ে আসা সাগরিকা গাড়িটি পুরো পথ ঠিক মত আসলে ও চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে আলোচিত ঘোষেরহাটে আসলেই অবরোধ সমর্থীত নেতাকর্মীরা রেললাইনের পাথর নিক্ষেপ করে সততা গাড়িতে ভাংচুর করেন।

বিএনপি ও জামায়াতের অবরোধ উপেক্ষা করে সোমবার চাঁদপুর থেকে বিভিন্ন স্থানে দূরপাল্লার গাড়ি চলাচল করেন।

Model Hospital

দিনের বেলায় ঠিকমত চললেও সন্ধ্যার পর সেখানে সড়কে বিএনপির জামায়েতের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর করলে চালকদের মাঝে আতংক বিরাজ করে।

হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:৪৯ পিএম
হাজীগঞ্জে পুকুরে মিলল আওয়ামীলীগ নেতা সাবেক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ, মাথা-পিঠে আঘাতের চিহ্ন

চাঁদপুরের হাজীগঞ্জে পুকুর থেকে দুলাল মিয়াজী (৬০) নামে সাবেক এক ইউপি সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৪ নম্বর কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ওড়পুর নোয়াপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত দুলাল মিয়াজী কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

নিহতের পরিবারের সদস্য ও ছেলে তামিমের বরাত দিয়ে জানা যায়, গ্রেপ্তার আতঙ্কে গত কয়েক দিন ধরে রাতে বাড়িতে ঘুমাতে পারতেন না দুলাল মিয়াজী। মঙ্গলবার সন্ধ্যায় মায়ের সঙ্গে শেষবারের মতো কথা বলে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে বাড়ির পাশের পুকুরে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা।

পরিবারের দাবি, নিহতের শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে মাথা ও পিঠে গুরুতর জখম ও আঘাতের চিহ্ন রয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Model Hospital

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি নিয়ে প্রাথমিক তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

এদিকে, সাবেক এই ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।