শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফাতেমা আক্তার রিনাকে মহিলা মেম্বার পদে বিজয়ী করতে ভোটাররা একজোট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১, ৪:১৩ পিএম
ফাতেমা আক্তার রিনাকে মহিলা মেম্বার পদে বিজয়ী করতে ভোটাররা একজোট
নিজস্ব প্রতিবেদক : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা রায়শ্রী উত্তর ইউনিয়নে ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন ফাতেমা আক্তার রিনা।
সৎ ও মেধাবী এই প্রার্থী সংরক্ষিত ৭,৮ ও ৯ ওয়ার্ডগুলোতে নারী উন্নয়ন ও জনগণের কল্যাণের জন্যে সার্বক্ষণিক পরিশ্রম করবেন এ আশা ব্যক্ত করায় ও সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার সক্রিয়তাই তাকে জনপ্রিয় করে তুলেছেন।
ইতোমধ্যে তিনি সমাজের সকল মতাদর্শের মানুষের কাছে একজন দক্ষ, পরিশ্রমী ও মেধাবী সমাজ সেবিকা  হিসাবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি এলাকার সাধারন মানুষের সঙ্গে মতবিনিময়সহ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সূর্যমুখী ফুল প্রতীকে ভোট ও দোয়া চাচ্ছেন।
৭,৮ও ৯ নং ওয়ার্ডের জনগন বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মহিলা মেম্বার ফাতেমা আক্তার রিনাকে ভোট দেয়ার জন্য দল মত নির্বিশেষে আমরা একজোট হয়েছি। তারা আরো বলেন,আমরা অবহেলিত এই ওয়ার্ডগুলোকে মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে ফাতেমা আক্তার রীনাকে সূর্যমুখী ফুল প্রতীকে ২৬ই ডিসেম্বর ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।
নির্বাচনে প্রচারকালে মহিলা মেম্বার পদপ্রার্থী ফাতেমা আক্তার রীনা বলেন, জনগন আমাকে জয়যুক্ত করলে আমি নারী উন্নয়ন ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ওয়ার্ডগুলোকে নিরক্ষরমুক্ত কবরো।সকল জনগনকে সাথে নিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital