বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নারী মাদক ব্যবসায়ী আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ৭:৪৭ পিএম
শাহরাস্তিতে নারী মাদক ব্যবসায়ী আটক
শাহরাস্তিতে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার মেহের দক্ষিণ ইউপির ৯নং ওয়ার্ডের দক্ষিণ দেবকরা ভাবনার বাড়ী-রাজাখাঁ সড়কের পোড়াবাড়ীর এলাকায় তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন গোপন সংবাদে মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, পুলিশ সুপার চাঁদপুরের  দিক-নির্দেশনায় শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ নুরুল আনোয়ার সঙ্গীয় অফিসার ও ফোর্স একটি অভিযান পরিচালনা করে।
ওইসময় দেবকরা বানিয়া বাড়ীর শাহ আলমের স্রী জেসমিন আক্তারকে ৩০  মাদক ব্যবসায়ী নারীকে আটক করে।
পুলিশ জানায়, ওই নারী মাদক ব্যাবসায়ী প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করে।
পরে পুলিশ ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারার ১৯(ক) একটি মামলা নং-০৯ রুজু করে।
ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, চাঁদপুর জেলা তথা শাহরাস্তিকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর জেলা পুলিশ।
এ ছাড়া মাদকের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital