শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নৌকার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১, ৫:২২ পিএম
ফরিদগঞ্জে নৌকার প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ

এস এম ইকবাল : ফরিদগঞ্জে নির্বাচনী প্রচার- প্রচারনায় বাঁধা ও পোষ্টার- ব্যানার ছিড়ার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছে বালিথুবা পূর্ব ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর-রশিদ।

২২ ডিসেম্বর বুধবার উপজেলার ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুমকে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছেন রির্টানিং কর্মকর্তা।

এ বিষয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আনারস) হারুন অর- রশিদকে একাধিক বার ফোন করেও রিসিভ না করায় উনার কোন বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে নৌকা প্রতিকের প্রার্থী জি এম হাছান তাবাচ্ছুম বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্শান্বিত হয়ে সে আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অভিযোগ করেছে। আমি গত তিনদিন ঢাকায় রয়েছি। আমিসহ আমার কোন নেতা-কর্মী অভিযোগকৃত চেয়ারম্যান প্রার্থীর নেতা কর্মীদের উপর কোন ধরনের হামলা করেনি। সে নিজের মাইক ভেঙ্গে ও পোষ্টার ছিড়ে এলাকার জনগনের মাঝে বিভ্রান্ত ছড়াতে সে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে এবং নির্বাচন কমিশনে অভিযোগ করেছে।

Model Hospital

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার ও রির্টানিং কর্মকর্তা আশিক জামিল মাহমুদ বলেন, আমাদের কাছে আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী হারুন অর- রশিদের প্রচার- মাইক ভাঙ্গা এবং তার নেতা-কর্মী ও সমর্থকদের উপরে হামলা হয়েছে বলে লিখিত অভিযোগ করেছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে আমি নৌকা প্রতিকের প্রার্থী জি এম তাবাচ্ছুম কে আগামী ২৪ ঘন্টার ভেতরে লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য নোটিশ করেছি। আমরা চাই একটি সুন্দর নির্বাচন উপহার দিতে। যেই প্রার্থী আচরনবিধি লঙ্গন করবে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহন করবো।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital