বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১০:১৭ পিএম
শাহরাস্তিতে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮

চাঁদপুর -৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনে নৌকা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারী) সন্ধ্যা পৌণে ৭টায় শাহরাস্তির সূচীপাড়া উত্তর ইউনিয়নের শোরশাক বাজারে এ সংঘর্ষ হয়।

হামলায় আহত ব্যক্তিরা হলেন- নৌকার সমর্থক ফরিদ আহমদ (২৪), পিতা-শামীম মিয়া, এবং ট্রাক প্রতীক সমর্থক (১) ফখরুল খান (১৮), পিতা মানিক খান,
(২) রাজু হাওলাদার (২৪), পিতা-মিজান হাওলাদার সহ অজ্ঞাত ৫ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, নৌকার ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর উভয় সমর্থকরা বাজারে প্রচার মিছিল বের করে। ট্রাক প্রতীকের সমর্থকরা নৌকার প্রচার মিছিলের সামনে অতিক্রমের সময় নৌকার বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে শুরু করে। তাদের শ্লোগান শুনে নৌকার সমর্থকরা চিৎকার করেন। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

Model Hospital

চাঁদপুর-৫ আসনের নৌকা প্রতীকের প্রধান সমন্বয়ক এডভোকেট ইলিয়াস মিন্টু জানান, নৌকা সমর্থকরা মিছিল নিয়ে শোরশাক বাজারে অবস্থিত ট্রাক প্রতীকের নির্বাচনী অফিস অতিক্রম করার সময় পূর্ব পরিকল্পিতভাবে নৌকার মিছিলে ট্রাক সমর্থকরা হামলা করে। ওই সময় উভয়পক্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেঁধে যায়। এঘটনায় থানায় অভিযোগের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ট্রাক প্রতীকের সমন্বয়ক মোঃ কামরুজ্জামান মিন্টু জানান, নৌকার সমর্থকরা আমাদের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন। আমরা বিষয়টি সহকারী রিটার্নিং কর্মকর্তাকে অবগত করেছি।

এ বিষয়ে শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বার বার ফোন দেয়া হলেও তিনি ফোন না ধরায় তার বক্তব্য নেয়া সম্ভব হয় নি।

অন্যদিকে চাঁদপুৃর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কামরুল হাসান বলেন, তথ্য পেয়েছি, এসপির সাথে কথা বলে ব্যবস্থা নিচ্ছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital