বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার সমর্থনে শেষ নির্বাচনী সভা

ভোট দানের মাধ্যমে সকল অপপ্রচার ও মিথ্যাচারকারীদের জবাব দেয়া হবে : ডাঃ দীপু মনি

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০২৪, ১১:১৩ পিএম
ভোট দানের মাধ্যমে সকল অপপ্রচার ও মিথ্যাচারকারীদের জবাব দেয়া হবে : ডাঃ দীপু মনি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব ডাঃ দীপু মনি’র নৌকা মার্কার সমর্থনে শেষ নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাসান আলী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ উপস্থিত হয়। এরপূর্বে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সভাস্থলে উপস্থিত হয়।

নির্বাচনী সভায় ডাঃ দীপু মনি তার বক্তব্যে বলেন, চাঁদপুরের মানুষের সবচেয়ে বড় সমস্যা ছিল নদী ভাঙ্গন। জননেত্রী শেখ হাসিনা সরকার চাঁদপুর রক্ষা বাঁধ করে দিয়েছেন। চাঁদপুর-৩ আসনে ৭ শ কিঃমিঃ রাস্তাকরণ করা হয়েছে, ১ হাজার কালভার্ট করা হয়েছে। চাঁদপুর-৩ শতভাগ বিদ্যুতায়ন করা হয়েছে। ৩ হাজার ৫০ জন কে পূর্ণবাসন করা হয়েছে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দিরের উন্নয়ন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন করে দিয়েছেন। শেখ হাসিনার সময়ে মন্ত্রী, এমপি, মেয়র, চেয়ারম্যান, কাউন্সিলরসহ সকলে জনগনের সেবক। শেখ হাসিনা সকলকে জনগনের কাছে তাদের জবাবদিহিতার সুযোগ করে দিয়েছেন।

তিনি বলেন, গত ১৫ বছরের আগে চাঁদপুরে আওয়ামীলীগের কোন এমপি ছিল না। তখন আওয়ামীলীগের নেতা-কর্মী বিএনপি জামায়াতের নির্যাতন সহ্য করতে হয়েছে। তারা কত মানুষের ঘর-বাড়ি পুড়িয়েছে। গত ১৫ বছর আপনারা আমাকে স্নেহ, ভালবাসায় আমাকে আবদ্ধ করে রেখেছেন। আমি আশা করি এবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আপনাদের সন্তান, বোনকে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আপনাদের সেবা করেছি। আপনাদের যারা এলাকাবাসী, প্রতিবেশী রয়েছে সকলকে নির্বাচনের দিন কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য বলবেন। আগামী ৭ তারিখ জনগন ভোটের মাধ্যমে নৌকাকে জয়যুক্ত করবেন। আপনাদের দোয়া, আশিবাদ হবে আমার চলার পথের সঙ্গি। আপনাদের মূল্যবান ভোট দানের মাধ্যমে সকল অপপ্রচার ও মিথ্যাচারকারীদের জবাব দেয়া হবে। আমি আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম।

Model Hospital

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসন থেকে নৌকা প্রতীকে আমাকে আবারও পূনরায় নির্বাচিত করে চাঁদপুরে উন্নয়নের সুযোগ করে দিলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং চাঁদপুরের বাকী অসমাপ্ত কাজ গুলো সম্পন্ন করে চাঁদপুরকে সুন্দর একটি শহর হিসেবে উপহার দেওয়া চেস্টা করে যাব।

চাঁদপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব শিক্ষা বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী এবং অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়ার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ইউসুফ গাজী, সহ-সভাপতি ডাঃ জে আর ওয়াদুদ টিপু, পৌর আওয়ামীলীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজ খান বাদল, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেলাল হোসাইন, জেলা যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ আবুল কালাম আজাদ, জেলা মৎস্যজীবিলীগের যুগ্ম সম্পাদক শাহ আলম মল্লিক, সদর থানা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসান সাদ্দাম, পৌর ছাত্রলীগের আহ্বায়ক ইউসুফ গাজী মুন্না প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital