বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কাতারস্থ চাঁদপুর সমিতির সৌজন্য সাক্ষাত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১, ১২:১৪ পিএম
উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কাতারস্থ চাঁদপুর সমিতির সৌজন্য সাক্ষাত
মোঃ সাজ্জাদ হোসেন রনি : হাইমচর উপজেলায় প্রতিষ্ঠিত উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন কাতারস্থ চাঁদপুর সমিতির সভাপতি ফরিদগঞ্জ উপজেলার ১২নং বিশকাটালী ইউনিয়ন ৩নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী কাতার প্রবাসী মোঃ মানিক সাহেব।
সৌজন্য সাক্ষাতকালে মোঃ মানিক সাহেব উপজেলা প্রেসক্লাব, হাইমচর এর সদ্য সমাপ্ত হওয়া কার্যকরী কমিটির নির্বাচন গণতান্ত্রিক পন্থায় অনুষ্ঠিত হওয়ায় কার্যকরী কমিটির সভাপতি মোঃ ফারুকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ সাহেদ হোসেন দিপু পাটওয়ারী সহ কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, হাইমচরের অাপামর জনতার পাশে থেকে নিরপেক্ষতা অবলম্বল করে অাপনাদের সঠিক লেখনীর মাধ্যমে এই উপজেলাকে বাংলাদেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত উপজেলায় রুপান্তরিত করতে সহযোগিতা করবেন বলে বিশ্বাস করি। আপনারা যদি লেখনির মাধ্যমে অসহায় মানুষের পাশে দাড়ান। তাহলে আমি সকল ধরনের সহযোগীতা নিয়ে উপজেলা প্রেসক্লাব, হাইমচরের পাশে থাকবো।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ ফারুকুল ইসলাম, সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দীপু, সহ-সভাপতি জিএম জহির, যুগ্ন-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান অাল মামুন, দপ্তর সম্পাদক মোঃ শরীফ হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ সবুজ হোসাইন, সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য মোঃ রুবেল প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital