রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪, ৯:২৯ পিএম
৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কচুয়ায় ৫২তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারী) বিকালে কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠনে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলী আশ্রাফ খানের সভাপতিত্বে ও কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক এমদাদ উল্যাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহাজাহান শিশির।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারভিন সুলতানা, উপজেলা একাডেমী সুপার ভাইজার একে এম সোহেল রানা।

Model Hospital

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- গোলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেন, কচুয়া পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ, আশ্রাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগ, তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কর কুমার, কচুয়া শহিদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ ইমরান, আশ্রাফপুর মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ, মনোহরপুর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম পাটোওয়ারী বক্তব্য রাখেন।

আলোচনা সভাশেষে ১শত ৪জন প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।