সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ডাচ্ বাংলা ব্যাংক আউটলেট শাখার গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪, ৭:৩৫ পিএম
ডাচ্ বাংলা ব্যাংক আউটলেট শাখার গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি সভা
ডাচ্ বাংলা ব্যাংক মিশন রোড আউটলেট শাখার গ্রাহক সমাবেশ ও সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর শহরের মিশন রোড রেল ক্রসিং সংলগ্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের এরিয়া ম্যানেজার মোঃ সাখাওয়াত হোসেন।
এসময় তিনি গ্রাহকদের সচেতনতার জন্য বলেন, চেক ও স্ট্যাম্পের মাধ্যমে ব্যক্তিগত লেনদেন হতে বিরত থাকতে হবে। ব্যাংকের নিয়ম অনুযায়ী টাকা জমা ও উত্তোলন করতে হবে। ডাচ্ বাংলা ব্যাংকের গ্রাহকরা যাতে কোন প্রকার ভুক্তভোগী এবং লেনদেন বিষয়ে প্রতারিত বা হয়রানির শিকার না হন আমরা সে লক্ষ্যেই আজ এই গ্রাহক সমাবেশ ও সচেনতা বৃদ্ধি অনুষ্ঠানের আয়োজন করেছি।
চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে ও ডাচ্ বাংলা ব্যাংক মিশন রোড আউটলেট শাখার প্রোপাইটর মানিক খানের পরিচালনায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ডাচ্ বাংলা ব্যাংকের মাষ্টার এজেন্ট মোঃ সাইফুল ইসলাম, চাঁদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমান দর্জি, মিশন রোড শাহী জামে মসজিদের  ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজান মিজি, ইন্স্যুরেন্স কর্মকর্তা মোস্তফা কামাল, সার্ভেয়ার শামছুল হক বেপারী।
আলোচনা শেষে অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, মিশন রোড শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল্লা আল মামুন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হিম্মত খান।
এসময় ডাচ্ বাংলা ব্যাংক আউটলেট শাখার অন্যান্য কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, গ্রাহক ও এলাকার মুরব্বীগন উপস্থিত ছিলেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।