রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

সভাপতি কামরুল, সম্পাদক পলাশ, সাংগঠনিক ওয়ালিদ

চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়া চক্রের কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪, ৯:৪৮ পিএম
চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়া চক্রের কমিটি গঠন

চাঁদপুরের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন অঙ্গীকার ক্রীড়া চক্রের কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় অঙ্গীকার ক্রীড়া চক্রের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন- সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি কামরুল ইসলাম।

সাধারণ সম্পাদক পলাশ কুমার সোমের পরিচালনায় সংগঠনের বিভিন্ন সদস্য/সদস্যারা বক্তব্য রাখেন।

সভায় সকলের উপর ভিত্তি করে ২০২৪-২০২৬ সালের ৭১ সদস্য বিশিষ্ট নবাগত কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে নিযুক্ত হন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সংবাদকর্মী কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে বিশিষ্ট ক্রিকেটার পলাশ কুমার সোম ও সাংগঠনিক সম্পাদক পদে ওয়ালিদ বিন মাহমুদ নিযুক্ত হন।

Model Hospital

এছাড়া আগামী ৩ বছরের উপদেষ্টামন্ডলীও গঠন করা হয়।

এতে রয়েছেন- চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র এড. হেলাল হোসাইন, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক মোঃ রেজাউল করিম, চাঁদপুর জুয়েলারী ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক নজির আহমেদ, চাঁদপুরের কৃতি সন্তান পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কালাম, বাপসা’র সভাপতি সুলতান মাহমুদ, বাপসা’র সাধারণ সম্পাদক এম.এ কুদ্দুস রোকন, বাপসা’র অর্থ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সোহেল।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৩:১৮ পিএম
প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর হাজীগঞ্জের ‘জাউরা’ গ্রুপের রাফি গ্রেপ্তার

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর গ্রেপ্তার ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফি!

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় মো. শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর ‘জাউরা’ গ্রুপের সিয়াম হোসেন রাফিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই মো. জুয়েলের নেতৃত্বে অভিযান চালিয়ে সিয়াম হোসেন রাফিকে আটক করা হয়। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Model Hospital

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মারধরের ঘটনায় শুকুর আলম মাথায় গুরুতর আঘাত পান। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হন।

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি অচেতন অবস্থায় চিকিৎসাধীন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, ‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অপকর্ম ও হামলার অভিযোগ রয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানিয়েছেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রিয় চাঁদপুরে সংবাদ প্রকাশের পর সিয়াম হোসেন রাফি গ্রেপ্তার হওয়ায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।