অ্যাডঃ আল-আমিন উজ্জলের অর্থায়নে
মতলবে শীতার্ত মানুষের মাঝে মাহি চৌধুরীর কম্বল বিতরণ
মতলব পৌরসভার ৭নং ওয়ার্ডে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাডঃ আল-আমিন উজ্জলের অর্থায়নে ২ শতাধিক হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার আশফাক চৌধুরী মাহি।

এসময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন লিটন, মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিপন বালা, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম সরকার, মতলব পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর পিন্টু সাহা, মতলব পৌর যুবলীগের সভাপতি সোহাগ সরকার, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, ছাত্রলীগ নেতা ইয়াম হোসেন, কাইয়ুম ফরাজী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডঃ আল আমিন উজ্জল ও অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবলীগ নেতা কামাল হোসেন দেওয়ান।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








