রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব দক্ষিণে আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব পালন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫১ পিএম
মতলব দক্ষিণে আইএফআইসি ব্যাংকের প্রতিবেশী উৎসব পালন

মতলব দক্ষিণে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে প্রতিবেশী (পিঠা) উৎসব-২০২৪ পালন করা হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় আইএফআইসি ব্যাংকের নারায়ণপুর বাজার উপশাখায় এ উৎসবের আয়োজন করা হয়।

পিঠা উৎসবে আইএফআইসি ব্যাংকের বিভিন্ন সেবা নিয়ে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজার শাখার ব্যবস্থাপক মো. হাবিবুর রহমান, বিশিষ্ট সমাজসেবক কাজী আব্দুল গণি, বিশিষ্ট ব্যবসায়ী মো. সুলতান কাজী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, সাংবাদিক আবু সায়েম মাস্টার, নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব, বিশিষ্ট ব্যবসায়ী কাজী জহিরুল ইসলাম, সমাজ সেবক কাজী আবু সাঈদ, প্রবাসী আব্দুল হালিম তালুকদার, ছাত্রনেতা তালুকদার এবিএম মুসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।

Model Hospital

উৎসবে ব্যাংকের কর্মকর্তারা নিজস্ব অর্থায়নে ভাপা পিঠা, পুলি, মুড়ির মোয়া, পাটিসাপটা, চিকই, মিষ্টি, বাকড়খানি পিঠাসহ হরেক রকম পিঠা তৈরী করে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করেন।

১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:১৬ পিএম
১২৯ বছরের জীবনের অবসান! মতলবের প্রবীণ বারেক বেপারীর বিদায়, বয়স নিয়ে চাঞ্চল্য

দীর্ঘ ১২৯ বছরের জীবনের অবসান। পৃথিবীর আলো-বাতাসে এক শতাব্দীরও বেশি সময় কাটিয়ে না ফেরার দেশে চলে গেলেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মুদাফর গ্রামের প্রবীণ ব্যক্তি বারেক বেপারী। স্থানীয়দের দাবি, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১২৯ বছর। তাঁর দীর্ঘায়ু নিয়ে এলাকায় রয়েছে নানা আলোচনা ও কৌতূহল।

রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীতে মেয়ের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বারেক বেপারী মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুদাফর গ্রামের মৃত লতিফ বেপারীর ছেলে। মৃত্যুকালে তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রোববার বাদ আসর মুদাফর ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন তাঁর দৌহিত্র হাফেজ মো. হাফিজ উদ্দিন।

Model Hospital

১২৯ বছরের জীবন, স্থানীয়দের মুখে দীর্ঘায়ুর গল্প

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বারেক বেপারী প্রায় ১২৯ বছর বয়স পর্যন্ত বেঁচে ছিলেন। তাঁদের দাবি, এত দীর্ঘ জীবন পাওয়ায় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তিদের একজন। তবে তাঁর বয়সের পক্ষে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও যাচাইকৃত কোনো নথির তথ্য পাওয়া যায়নি। ফলে ১২৯ বছর বয়সের বিষয়টি স্থানীয়দের দাবি হিসেবেই বিবেচিত হচ্ছে।

মানবজীবনে শতবর্ষ পেরিয়ে বেঁচে থাকা অত্যন্ত বিরল ঘটনা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ফ্রান্সের জ্যাঁ লুইস কালমঁ ১২২ বছর ১৬৪ দিন বেঁচে ছিলেন, যা কোনো মানুষের সর্বোচ্চ যাচাইকৃত আয়ু হিসেবে স্বীকৃত।

বারেক বেপারীর জীবনও স্থানীয়দের কাছে দীর্ঘায়ুর এক বিস্ময়কর গল্প হয়ে থাকবে। এক শতাব্দীরও বেশি সময়ের জীবনের অবসান ঘটিয়ে তিনি চলে গেলেন চিরবিদায়ের পথে। রেখে গেলেন অসংখ্য স্মৃতি, স্বজনদের ভালোবাসা আর দীর্ঘ জীবনের নানা গল্প।

দীর্ঘ জীবনের পথচলা থেমে গেল, কিন্তু স্মৃতিতে বেঁচে থাকবেন বারেক বেপারী।

তাঁর মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। মহান আল্লাহ তাঁকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।