বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩৭ পিএম
চাঁদপুরে শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ
চাঁদপুরের বাবুরহাটে শীতকে উষ্ণ করে তুলতে শীত বস্ত্র বিতরণ করেছে অলাভজনক ও অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন চাঁদপুর জেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট বিসিক এর বিপরীতে কিছুক্ষণ ভিলায় প্রায় ৮৫ জন সংগঠনের সদস্যদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শরীফ উদ্দিন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মোঃ সফিকির রহমান।
সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ শাহনেওয়াজ এর প্রাণবন্ত সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজকর্মী মোঃ শাহজাহান খান, চাঁদপুর জেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ সভাপতি শ্রী সুজন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাবুল, কোষাধ্যক্ষ মোঃ জায়েদুল ইসলাম, সহ কোষাধ্যক্ষ মোঃ শাহজামান, ক্রীড়া ও প্রচার সম্পাদক মোঃ মোশারফ হোসেন, নির্বাহী সদস্য রাবিয়া আক্তার, শাহাদাত হোসেন মিয়াজী, নাঈম হাসান শুভ, সাহাদাত মিয়া সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
জানা যায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত এর সার্বিক সহযোগিতায় ও উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন এর সার্বিক তত্ত্বাবধানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহারের কম্বল চাঁদপুর জেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী সদস্যদের মাঝে বিতরণ করা হয়।
সংগঠনটি ইতিমধ্যে চাঁদপুর জেলায় অন্যান্য সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital