শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৬ পিএম
ফরিদগঞ্জে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা
চাঁদপুরের ফরিদগঞ্জে সাকিব আহাম্মেদ শুভ (১৬) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে।
১৮ ফেব্রুয়ারী রোববার রাতে ফরিদগঞ্জ পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে থানার পিছনে ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার লাশ উদ্ধার করা হয়। আত্মহত্যার ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
শুভর বাবা জিহাদ বেপারী জানান, আমার বাড়ি বরিশাল জেলায় হলেও ব্যবসায়ীক সূত্রে ফরিদগঞ্জে দীর্ঘ কয়েক বছর অবস্থান করছি। শুভ পড়াশোনা করতো, কিন্তু করোনার পরে সে আর পড়াশোনা করে নাই। সে মাঝে মধ্যে আমার ব্যবসা প্রতিষ্ঠান হাজী নান্না বিরিয়ানিতে সময় দিতো, শুভর অতিরিক্ত জেদ ছিলো। শনিবার রাতে বিভিন্ন বিষয়ে তাঁকে ডাক দোহাই দেই, পরে সে অভিমান করে আমার ভাড়া বাসায় গ্রীলের সাথে ফাঁস দেয়, অনেক ডাকা ডাকির পরে কোন সাড়া না দেওয়ায় আমরা দরজা ভেঙ্গে রুমের ভেতরে গিয়ে দেখি সে জানালার সাথে ঝুলে আছে। তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, আত্মহত্যার ঘটনায় আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, পরে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital