শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম

চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৪১ পিএম
চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে চার শিশু শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে নাছির উদ্দিন (৪০) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক জয়নাল আবেদীন এ রায় দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) জিকো বড়ুয়া।

তিনি বলেন, রাঙ্গুনিয়া উপজেলার একটি মাদরাসার শিক্ষকতা করতেন নাছির উদ্দিন। পাশাপাশি একই মাদরাসার হোস্টেল সুপারের দায়িত্বেও ছিলেন তিনি। এসময় চার শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে নাছিরের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ১১ জন সাক্ষীর সাক্ষের ভিত্তিতে এ রায় দেওয়া হয়। রায় ঘোষণার সময় ওই আসামি আদালতে হাজির ছিলেন। পরে আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাছির উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার ছোট বেওলা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

Model Hospital

আদালতের নথি থেকে জানা গেছে, ২০২০ সালের ১২ অক্টোবর ওই মাদরাসার ৪ শিশু শিক্ষার্থী নাছির উদ্দিনের ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বাবা বাদী হয়ে নাছির উদ্দিনের নামে মামলা করেন। তদন্ত শেষে আদালতে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। এর দুই বছর পর ২০২২ সালের ২৪ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। সাক্ষ্য শেষে রোববার রায় দিলেন আদালত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital