শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মাদক কারবাবির পেট থেকে র‌্যাবের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:০৮ পিএম
শাহরাস্তিতে মাদক কারবাবির পেট থেকে র‌্যাবের বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার
শাহরাস্তিতে এক মাদক কারবাবির পেট থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১সিপিসি-২ কুমিল্লার।
সোমবার ওই অভিযুক্ত মাদক কারবারিকে চাঁদপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার দিবাগত রাত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১সিপিসি-২, কুমিল্লার সিসি নম্বর-৩১/২৪একটি টিম  শাহরাস্তি  উপজেলায় টহলরত অবস্থায় ছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের ওই টহলদল শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিন ইউপির উল্লাশ্বর এলাকার পরানপুর গ্রামের মুন্সীবাড়ির মোঃ আমির হোসেনের পুত্র মনির হোসেনকে  (২৯) বাসায় অভিযান  চালায়।
পরে বিষয়টি মনির টের পেয়ে কেটে পড়ার চেষ্টা করলে র‌্যাবের দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার ও সঙ্গীয় ফোর্স তাকে আটক করে।
এ সময় তার দেহে তল্লাশি চালিয়ে ৪ হাজার ৭ শ’ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব।
গ্রেফতারকৃত মনিরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায় তার পেটের ভিতর ইয়াবা ট্যাবলেট রয়েছে। পরে অভিযুক্ত মনিরকে র‌্যাব কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার পেটের এক্স-রে করার পরামর্শ দেন। তাৎক্ষনিক ধৃত আসামীর পেট মডার্ণ হাসপাতালে এক্স-রে ও আলট্রাসাউন্ড শেষে রিপোর্ট সহ পুর্ণরায় জেনারেল হাসপাতাল, কুমিল্লা নিয়ে যাওয়া হয়। তখন দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক তার পেটের ভিতরমাদকের উপস্থিতি নিশ্চিত হয়ে ঔষধের দ্বারা তার পায়ুপথ দিয়ে মনিরের থেকে ৩৪ টি ছোট সাইজের কালো ঘচটেপ ও পলিপ্যাক দ্বারা প্যাঁচানো ক্যাপসুল বের করে যারপরিমান ১ হাজার ৭শ’ পিস ইয়াবা  ট্যাবলেট।
ওই অভিযানে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ সিপিসি-২, কুমিল্লার পুলিশ পরিদর্শক শহর  ও যানবাহন মো. আনোয়ার হোসেন খানের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ সহিদুল ইসলাম ও র‍্যাব সদস্য কনস্টেবল মোঃ রেজভী মিয়া, মোঃ নুরুল ইসলাম অভিযান পরিচালনা করে জব্দ মাদকের তালিকা করেন।
ওই সময় আটককৃত মনির স্বীকার করেন যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, অভিযুক্ত মাদক কারবারির নামে একটি মামলা রুজু করে তাকে চাঁদপুর কোটে প্রেরন করা হয়েছে।
এছাড়া পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital