শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪৫ পিএম
শাহরাস্তিতে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
শাহরাস্তিতে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধের পুকুর থেকে ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার রাতে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউপি’র নোয়াপাড়া গ্রামের বেপারি বাড়ি থেকে মো. ওবায়দুল হক নামে ওই বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।
এ প্রসঙ্গে নিহতের পরিবার সূত্র জানায়, গত বুধবার তিনি কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে হঠাৎ করে উধাও হয়ে যান।
ওই সময় তার স্বজনরা বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করে হারিয়ে যাওয়া বৃদ্ধের নামে  লিফলেট ও বিজ্ঞাপন বিতরণ করে। ওই বিজ্ঞাপনে বলা হয়  তার গায়ের রং কালো, উচ্চতাঃ ৫ ফুট ৫ ইঞ্চি, পরনে ছিল সাদা পাঞ্জাবি ও লুঙ্গী, চিকন স্বাস্থ্য, মাথার চুল পাকা। স্মৃতি শক্তি কম।
এদিকে সোমবার বিকেলে স্থানীয়রা পার্শ্ববর্তী পুকুরে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ ভাসতে দেখে পুলিশকে সংবাদ দেয়।
ওই সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেন জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital