শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

এস এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৫২ পিএম
ফরিদগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার
চাঁদপুরের ফরিদগঞ্জে শীলা আক্তার (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ঘড়িহানা গ্রামের নিজ বসত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
শীলা আক্তার ওই গ্রামের মো. সাখাওয়াত হোসেনের একমাত্র মেয়ে। ২ ছেলে এক মেয়ের মধ্যে শীলা সবার বড়।
পরিবার ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানাযায়, শীলা আক্তার শোল্লা স্কুল এন্ড কলেজের ছাত্রী। ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। কিন্তু অকৃতকার্য হওয়ায় চলতি বছর অকৃতকার্য হওয়া বিষয় গুলোর পরীক্ষা দেওয়ার কথা ছিল। সোমবার শিক্ষক পড়াশুনার জন্য চাপপ্রয়োগ করে এবং বাড়ি পড়া লেখার জন্য বাবা-মা তাকে বকাঝকা করে। এতে সে অভিমান করে নিজের রুমের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষনপর তাকে রাতের খাবার খাওয়ার জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে তাঁরা জানালা দিয়ে দেখে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছে। পরিবারের সদস্যরা ডাকচিৎকার দিলে প্রতিবেশিরা এসে পুলিশকে খবর দেয়, পরে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, শীলা নামে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করেছি। মরদেহ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital