মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে : পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৩৫ পিএম
স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে : পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল

চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বছরের প্রথম দিনে সরকার শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে বই তুলে দিচ্ছে। অনেক ত্যাগের বিনিময়ে আমাদের এই দেশ। স্বাধীনতার সঠিক ইতিহাস আমাদের সন্তানদের জানাতে হবে। পড়ালেখার পাশাপাশি তাদের নৈতিক শিক্ষা দিয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে। কারণ একটা সময় আমাদের এই শিক্ষার্থীরাই দেশের নেতৃত্ব দিবে।

২০ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ঘোলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৌর মেয়র আরো বলেন, মা সবচেয়ে ছোট্ট এই শব্দটির সাথে জড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্পর্ক। কি নেই এই সম্পর্কে? ভালোবাসা, শ্রদ্ধা, নির্ভরতা, শান্তি, অভিমান, গর্ব, দুঃখ সব কিছুই জড়িয়ে আছে মায়ের সাথে। জন্ম থেকে বেড়ে ওঠা, নিজেকে বুঝতে শেখা, নিজের জগৎ কে চিনতে পারা, জীবনে চলার পথের ভুল-ঠিক সব কিছুকে জানতে পারা, জীবনের প্রতিটি পদক্ষেপে মা ছাড়া পৃথিবী অচল।

একজন সন্তানের জীবনে মায়ের প্রভাব কতখানি সেটা কখনও লিখে বা বলে পুরোপুরিভাবে বোঝানো সম্ভব না। এটা পুরোটাই অনুভব ও উপলব্ধির বিষয়। জীবনে প্রতিটি সফলতার পিছনে আর কারো নয়, আমাদের জন্মদাত্রী, স্নেহময়ী মায়ের অবদানই সবচেয়ে বেশি।

Model Hospital

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অ্যাড. কবির হোসেন চৌধুরী সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজী এমরান হোসেনের পরিচালনায় ক্রীয়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, ১৫নং ওয়ার্ড যুবলীগ নেতা ইমাম মুন্সী, সদর উপজেলা যুবলীগের সদস্য মোল্লা শাহজাহান, তরপুরচন্ডী ইউনিয়ন যুবলীগ নেতা মাসুদ গাজী, তরপুচন্ডী ইউনিয়ন ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জি এম শামীম, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি অপু কুমার বিশ্বাস, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জিএম রাকিব ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজীব, সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন বকাউল, সাধারণ সম্পাদক শাফায়াত খান শুভ, সদস্য সুমন মিজি, ছাত্রলীগ নেতা মমিন চৌধুরী মাসুম।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।