শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন

মির্জা মানিক প্রকাশিত: মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:৫৭ পিএম
হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লা। গত ১৯ ফেব্রুয়ারী (সোমবার) ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

যার স্মারক নং- ২.৩৭.১৩.০০০০.২১২.২২.৩৫.২৪.৪৮৮৮। কমিটির সভাপতি হলেন, জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু।

সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন।

২০ ফেব্রুয়ারী (মঙ্গলবার) বিদ্যালয়ের প্রেরিত একপত্রের আলোকে জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০০৯ এর ৩৯ (১) ধারা অনুসারে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

Model Hospital

কমিটির সভাপতি হলেন, প্রাক্তণ সাংসদ মরহুম আব্দুর রব মিয়ার জৈষ্ঠ্যপুত্র, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. খালেদুর রব মিঠু (বোর্ড কর্তৃক মনোনীত), সদস্য সচিব (পদাধিকার বলে) প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন, শিক্ষক প্রতিনিধি মো. মিজানুর রহমান তুহিন (জেলা শিক্ষা কর্মকর্তা কর্তৃক মনোনীত) ও অভিভাবক প্রতিনিধি ফাতেমা আক্তার (উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত)।

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন বলেন, কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অনুমোদনপত্র আজকে (মঙ্গলবার) হাতে পেয়েছি। এজন্য আমি সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম মহোদয় ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

পাশাপাশি নবগঠিত কমিটিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital