বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশু বলৎকারের ঘটনায় যুবক আটক

এস এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:১৮ পিএম
ফরিদগঞ্জে শিশু বলৎকারের ঘটনায় যুবক আটক
চাঁদপুরের ফরিদগঞ্জে ডিম কিনতে গিয়ে ১২ শিশুকে অস্ত্র ঠেকিয়ে বলৎকারের ঘটনা ঘটেছে। বলৎকারের ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়েরের পর পুলিশ অভিযুক্ত মোঃ আল-আমিন (৩৫)কে আটক করেছে।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা বিষকাটালি এলাকায় গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) শিশুটি ডিম ক্রয় করার জন্য পার্শ্ববর্তী দোকানে যায়। শিশুটি ডিম না পেয়ে বাড়িতে ফেরার পথে বখাটে আল-আমিন ডিম কিনে দিবে বলে পাশের ভূঁইয়ার বাগানে নিয়ে যায়। এসময় আল-আমিন এর কাছে থাকা দেশিয় অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে বলাৎকার করে। শিশুটি কান্না করতে করতে বাড়িত যায়। পরিবারের লোকজন কান্নার কারন জানতে চাইলে সে ঘটনাটি জানায়। এরপর শিশুর মা বুধবার (২১ ফেব্রুয়ারী) থানায় এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ ভিত্তিতে ওই রাতেই থানার উপপরিদর্শক এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ পিরোজপুর বাজার থেকে অভিযুক্ত আল-আমিনকে আটক করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম জানান, ১২ বছরের শিশুকে বলৎকারের ঘটনায় অভিযুক্তকে আটক করে  বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) আদালতে প্রেরণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital