জাহাঙ্গীর হোসেনের লেখা ‘মার্কসবাদ প্রেক্ষিত বাংলাদেশ’ প্রকাশিত
একুশে বইমেলায় পাওয়া যাবে জাহাঙ্গীর হোসেনের লেখা ‘মার্কসবাদ প্রেক্ষিত বাংলাদেশ’ বিশ্ব বিখ্যাত দার্শনিক ও অর্থনীতিবিদ কার্ল মার্কস এর অর্থনীতি নিয়ে বিশ্লেষণধর্মী গবেষণাগ্রন্হ লিখেছেন জাহাঙ্গীর হোসেন।

‘মার্কসীয় অর্থনীতি’ মানুষের মুক্তির একমাত্র অবলম্বন মনে করে এ গ্রন্হটি প্রকাশ করেন।

লেখকের এ গ্রন্হটি প্রকাশ করেছে বাউন্ডুলে প্রকাশনী। ঢাকা একুশে বইমেলায় বাউন্ডুলে স্টলে এটি পাওয়া যাবে। স্টল নং ৩১০। এছাড়াও অনলাইন বিক্রয় সাইট ‘রকমারী’তেও বইটি পাওয়া যাবে।

লেখক জাহাঙ্গীর হোসেন একাধারে কবিতা,প্রবন্ধ ও গবেষণা বিষয়ে লেখালেখি করছেন।

তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর সদস্য ও বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।








