বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াতি পক্ষের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৩২ পিএম
চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াতি পক্ষের উদ্বোধন
চাঁদপুরে ইসলামী শ্রমিক আন্দোলনের দাওয়াতি পক্ষের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে চাঁদপুর শহরের বাস স্ট্যান্ড এলাকায় কেন্দ্র ঘোষিত দাওয়াতি পক্ষ উদ্বোধন ও সদস্য সংগ্রহ করা হয়।
দাওয়াতি পক্ষ ও সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন ইসলামী শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি মোঃ আবুল বাশার তালুকদার।
তিনি বলেন, ইসলামী শ্রমনীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় ইসলাম একমাত্র কার্যকর পন্থা এই স্লোগানকে সামনে নিয়ে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ১৫ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত দেশব্যাপী দাওয়াতি পক্ষ ঘোষণা দিয়েছেন।
সদস্য সংগ্রহ কার্যক্রম গতিশীল করতে আমরা চাঁদপুর জেলা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন, ইসলাম শ্রমিক আন্দোলনের চাঁদপুর জেলা সেক্রেটারী মুহাম্মদ মহিবুল্লাহ বেপারী, সাংগঠনিক মোঃ কামাল গাজী, প্রচার সম্পাদক ইব্রাহিম খলিল সুমন, শ্রমিক কল্যাণ সম্পাদক রুহুল আমিন ড়ারি প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital