বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার 

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৫১ পিএম
মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের লাশ উদ্ধার 
চাঁদপুরের মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহাদত (২৪) নামের যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
সে উপজেলার গজরা গ্রামের আব্দুস সামাদের একমাত্র ছেলে। গত ২৫ ফেব্রুয়ারী রবিবার সকালে উপজেলার গজরা বাজারের কৃষি ব্যাংক ভবনের ছাদের পিলারের সাথে বাঁধা অবস্থায় তার লাশ দেখে পুলিশে খবর দেয়। শনিবার রাতের মে কোন সময় এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে।
সরজমিনে জানা যায়, উপজেলার গজরা বাজারে কৃষি ব্যাংক শাখার সিকিউরিটি গার্ড শাহাদাতের লাশ ব্যাংক ভবনের ছাদে খুটির সাথে বেধে রেখেছে। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল করে এবং ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করে।
এদিকে নিহত শাহাদাতের মা জানান, আমার ছেলে আমার ছেলে শাহাদাত কৃষি ব্যাংকে সিকিউরিটি গার্ডের কাজ করতো। অন্যান্য দিনের মতো শনিবার রাতেও ডিউটি করতে এসেছে। সকালে ভোরে প্রতিদিন গেলেও রবিবার ভোরে ছেলে বাসায় না যাওয়ায় তাকে ফোন দিলে ফোন বন্ধ পাওয়া যায়। তাই সন্দেহ হয়। পরে ব্যাংকে এসে দেখি তালা। বিভিন্ন জায়গায় খোঁজ-খুজি করে ফোন দিয়েও তাকে পাওয়া যায়নি। পরে জানতে পারলাম ব্যাংক ভবনের ছাদে বিদুৎের খুটির সাথে তার দিয়ে বেঁধে রেখে তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আমি সুষ্ঠু বিচার চাই।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদ হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। লাশের গলায় (রশির দাগ) আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রকৃতি দোষীদের আইনের আওতায় এনে বিচার করা হবে।
পরে অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল চৌধুরী জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। খুব দ্রুত সময়েই দোষীদের বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরে মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)একি মিত্র চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital