বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি : অ্যাড. হুমায়ুন কবির সুমন

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:০৪ পিএম
বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি : অ্যাড. হুমায়ুন কবির সুমন
চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী, শিক্ষানুরাগী ও আইনজীবী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ুন কবির সুমন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তুলতে আমাদের সবাইকে যার যার জায়গা থেকে কাজ করতে হবে। প্রতিটি সেক্টরে আমরা যেন সফলভাবে এগিয়ে যেতে পারি সেজন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এখন সব নির্ভর করছে আমাদের ইয়াং জেনারেশন ও যুব সমাজের উপর। ‘তারুণ্যের শক্তি, বাংলাদেশের উন্নতি’।
২৬ ফেব্রুয়ারি সোমবার বিকেলে চাঁদপুর সদর উপজেলার মৈশাদীর ও আশিকাটি ইউনিয়নের তিনি পথসভায় বক্তব্য রাখেন এবং এলাকার সর্বস্তরের জনগণের, নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। এই আসনের সাংসদ সমাজকল্যান মন্ত্রী ডাঃ দীপু মনি আমাদের জন্য ব্যাপক উন্নয়ন করছে। আমি আপনাদের লোক,আপনাদের সাথে নিয়েই কাজ করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে চেয়ারম্যান পদে সমর্থন, দোয়া ও ভোট দিবেন বলে বিশ্বাস করি।
হুমায়ুন কবির সুমন বলেন, হুমায়ুন কবির সুমন বলেন, আমরা আমাদের জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব।’ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট জনশক্তি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে আরও এগিয়ে যাবে স্মার্ট সরকার।
এসময় উপস্থিত ছিলেন, আশিকাটি ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বিল্লাল হোসেন মাস্টার, তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আলী এরশ্বাদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য , জাহাঙ্গীর কবির কিশোর, ফারুক হোসেন বেপারী, মোল্লা শাহজাহান, পৌর যুবলীগের সদস্য শিপন পাটওয়ারী, স্বপন পাটোয়ারী, আল আমিন বকাউল,সুমনুজ্জামান সুমন, মৈশাদী ইউ‌নিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, যুগ্ম আব্বায়ক মিঠু খান, ইউপি সদস্য ও যুবলীগ নেতা সোহরাব হোসেন, কল্যাণপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক গাজী শাহাবুদ্দিন, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, আশিকাটি ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক সেলিম মাল, সিনিয়র যুগ্ন আহবায়ক ডাঃ শাহ আলম, যুগ্ন আহ্বায়ক মামুন মাল, রহমান মাহাবুবুর রহমান, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি অপু কুমার বিশ্বাস, তারেক খান, দেলোয়ার হোসেন সুমন, সাবেক ছাত্রলীগ নিবিড় আহমেদ, মনজুরুল আলম ফরহাদ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন মৃধা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক কাকন সরকার, সিনিয়র যুগ্ন আহবায়ক আরিফ গাজী, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি রিগান খান, তানভীর মিজি, শাহেদ খান, চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মেহেদী খান মুন্না, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি, যুগ আহবায়ক শাহীন আরাফাত, পৌর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক জি এম রাকিব, ১৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সজীব, সহ সভাপতি মোঃ শাহাদাত হোসেন বকাউল, সাধারণ সম্পাদক শাফায়াত খান শুভ, সাংগঠনিক সম্পাদক তুহিন বেপারী, সদস্য সুমন মিজি উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital