বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে

২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক

এস এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:১৬ পিএম
২৩ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আটক
২৩ বছর পলাতক থাকারপর মানবপাচার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বিল্লাল হোসেন (৫২) ওরফে বিল্লাল হাজারীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) গভীররাতে ফরিদগঞ্জ পশ্চিম লাড়ুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত বিল্লাল হোসেন ওই গ্রামের হানিফ হাজারীর ছেলে।
মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) আসামিকে চাঁদপুর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃত বিল্লাল হাজরীর বিরুদ্ধে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের সদস্য হিসেবে ১৯৯৫ সালে নারী ও শিশু  নির্যাতন আইনের ১২ ধারায় (মামলা নং-০৫(৬)৯৭, জি.আর নং-৪৯/৯৭) ১৭৯৭ সনের ৭ জুন সিলেটের জকিগঞ্জ থানায় মামলা হয়। ওই মামলার দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২০০১ সালের ৩ অক্টোবর সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হামিদ আসামীরদের বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর থেকে বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে ২৩ বছর পলাতক জীবনযাপন করে আসছিল।
তিনি আরও বলেন, ফরিদগঞ্জ থানার এএসআই নাঈম হোসেন, এনামুল হক ও মনিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্সের অংশ গ্রহণে অভিযানে আসামীর স্থান নিশ্চিত হয়ে ফরিদগঞ্জের পশ্চিম লাড়ুয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন ওরফে বিল্লাল হাজারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।