বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পাঠক প্রিয় অনলাইন নিউজ পোর্টাল

কেক কাটার মধ্য দিয়ে “প্রিয় চাঁদপুর” এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১ মার্চ, ২০২৪, ১২:০১ এম
কেক কাটার মধ্য দিয়ে “প্রিয় চাঁদপুর” এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে চাঁদপুরের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী। নিউজ পোর্টালটি ৭ বছর পেরিয়ে ৮ বছরে পদার্পণ উপলক্ষে বুধবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় হাজীগঞ্জ পশ্চিম বাজার পত্রিকাটির বার্তা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন “প্রিয় চাঁদপুর” নিউজ পোর্টাল এর সম্পাদক সাইফুল ইসলাম সিফাত।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ।

এসময় তিনি তার বক্তব্যে বলেন, পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “প্রিয় চাঁদপুর” গত ৭ বছর বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে চলেছে। পত্রিকাটির অবিচল ধারার সাথে মিশে আছে দেশের পাঠক সমাজ।

তিনি আরো বলেন, দেশের সাংবাদিকগোষ্ঠী সমাজের প্রধান দর্পণ, একমাত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই সমাজের অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, দূর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয় জনসম্মুখে উপস্থাপিত হয়ে থাকে।

Model Hospital

সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে এটাই আমাদের প্রত্যাশা। ৮ম প্রতিষ্ঠা বার্ষিকীতে “প্রিয় চাঁদপুর” অনলাইন নিউজ পোর্টাল এর জন্য অফুরান শুভকামনা রইলো।

এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক ত্রিনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মহিউদ্দিন আল আজাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি ও পপুলার বিডি নিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলু, সাবেক ছাত্রনেতা নাহিদুল ইসলাম সোহেল, হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি, প্রিয় চাঁদপুর নির্বাহী সম্পাদক মো. মাসুদ রানা, হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আরিফ, সহ সভাপতি মোহাম্মদ হাবিব উল্যাহ, মেঘনা পোস্টের প্রকাশক মজিবুর রহমান রনি, এডভোকেট সাইফুল ইসলাম, ব্যবসায়ি জে এইচ টিপু, প্রিয় চাঁদপুর বিশেষ প্রতিনিধি মো. মাসুদ হোসেন, আজকের দেশকন্ঠ নির্বাহী সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পপুলার বিডিনিউজের যুগ্ম-বার্তা সম্পাদক হোসেন বেপারী, আমার বার্তা পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ উল্যাহ বুলবুল, সাপ্তাহিক ত্রীনদী পত্রিকার নিজস্ব প্রতিনিধি জহির হোসেন, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মাঈনুদ্দিন, আলোকিত সকাল পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক আদী বাংলা পত্রিকার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসান আহমেদ, মেঘনা পোস্টের নিজস্ব প্রতিনিধি নূর মোহাম্মদ, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার নিজস্ব প্রতিনিধি মেহেদী হাসান রিমেল, প্রিয় চাঁদপুরের নিজস্ব প্রতিনিধি মির্জা মানিক, আল আমিন, ফারুক প্রমূখ।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’